আজ কেমন যাবেঃ ২৬ আগস্ট

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

horoscope-5আজ ২৬ আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
চাইলেই সবকিছু যদি পাওয়া যেত তাহলে আজ আপনি অর্ধেক পৃথিবীর মালিক হয়ে যেতেন। তা যেহেতু সম্ভব নয়, তাই বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী কাজ করুন। মেষ রাশির ব্যবসায়িদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন চুক্তি করা যেতে পারে। তবে চুক্তি করার আগে বিধিমালা ভালো করে পড়বেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বাড়িতে বিয়ের কথা হবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
যত দিন যচ্ছে ততই অব্যক্ত জ্ঞানের চর্চা বাড়ছে। বৃষ রাশির জাতক-জাতিকা হিসেবে আপনার ভেতর দর্শন চর্চার যে স্বাভাবিক প্রবনতা আছে তাকে হারিয়ে ফেলবেন না। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ সরকারি চাকরির সুযোগ পেতেও পারেন। সন্ধ্যের দিকে প্রেমভাগ্য তুঙ্গে, তবে পরকীয়ার দিকে না ঝুকলেই ভালো।

মিথুন (২২ মে – ২১ জুন)
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী ও কল্পনাপ্রবণ। যুক্তির চেয়ে হূদয়ের ডাকেই বেশি সাড়া দেন। পার্থিব জগতের চেয়ে মানসিক জগতেই বিচরণ করতে বেশি ভালোবাসেন। আপনি নিবেদিতপ্রাণ। লক্ষ্য স্থির করলে তাতে অটল থাকার ক্ষমতা আছে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে ঝোঁক। ভ্রমণ ও বৈচিত্র্যের নেশা আছে। শিল্প সংস্কৃতি সুকুমার বৃত্তির প্রতিও রয়েছে অনুরাগ। জন্মস্থান থেকে দূরেই আপনার সাফল্যের সম্ভাবনা বেশি।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
পদোন্নতির বাধা কেটে যাওয়ার ইঙ্গিত। মূল্যবান নথিপত্রের গোপনতা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। তবে আইন ব্যবস্থা নেয়ার আগে নিশ্চিত হয়ে নিন, ঘটনার পেছনে বাইরের কেউ দায়ি নাকি অন্দরমহলে কেউ। শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ শেষের দিকে, কিন্তু অনেকেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পেরে হতাশাগ্রস্ত।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতি ফের বিলম্বিত হতে পারে। বন্ধুর সহায়তায় আপাত সমস্যার সমাধান আপনি করতেই পারেন। তবে খেয়াল রাখবেন আপনার সরলতার সুযোগে এই বন্ধুই যেন শত্রুতে পরিনত না হয়। কারণ আপনার সরলতার সুযোগ এর আগে অনেকেই নিয়েছে। কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য প্রশংসা পাবেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অত্যধিক উচ্চভিলাষ আপনার পতনের কারণ হয়ে দেখা দিতে পারে। তবে যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তবে সমস্যা থেকে পরিত্রান মিলবে। রাজনীতি সচেতন কন্যা রাশির জাতক জাতিকা আজ রাজনৈতিক মারপ্যাচে সমস্যায় পরতে পারেন। তবে আপনার জন্য এই রাজনীতি নয় তা আপনি ভালোই জানেন। প্রেমিকার বাবার মুখোমুখি হলে ভড়কে যাবেন না।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজস্ব কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। কিন্তু পরোপকার শেষ পর্যন্ত যদি বিড়ম্বনা ডেকে আনে তাহলে মন খারাপ করবেন না। মনে রাখবেন দুষ্ট লোকের সুনাম হয় বেশি, আর ভালো মানুষ অন্তরালেই থাকে। শারিরীক অবস্থার অবনতি হবে, হাসপাতালে যাওয়া লাগতে পারে। ব্যবসায়িরা বিনিয়োগ থেকে সাবধান।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। নতুন সম্পত্তি কেনার সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল। উপস্থিতবুদ্ধিতে শত্রুর মোকাবিলা। কর্মবিরতি চলবে আরও বেশ কয়েকদিন, এ বিরতি শুধু মানসিক বিরতি। রুজি রোজগারের একটা পথ বের হয়ে যাবে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে পড়ে ঘাবড়ে যাবেন কিন্তু ধৈর্য ধরে শেষতক অপেক্ষা করুন। দিন শেষে পাওনা অর্থ ফেরত পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে কলহ মিটে যাবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নিজস্ব কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। পরোপকার শেষ পর্যন্ত বিড়ম্বনা ডেকে আনতে পারে। আলসার বা টিউমার জাতীয় রোগে দুর্ভোগ। মানসিক চাপ বাড়তে চাইবে, কিন্তু আপনি চেষ্টা করলে সহজেই তা দূর করতে পারবেন। বিষাদগ্রস্ত কারো সঙ্গে ভাব হয়ে যাবে আপনার। দিনের শেষভাগটা লেনদেনের জন্য শুভ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রতিটি কাজের গোড়াতেই ভুল করে যাচ্ছেন। যেকোনো কাজ শেষ করে ফেলার আগে একটু পূর্ববর্তী হিসেব মিলিয়ে নিন। অংক কষতে শিখুন জীবনের। প্রতিভার সঙ্গে এমনটা করবেন না, আরও চর্চা করুন। আর নিজেকে জাহির করার স্বভাবটা একটু কমিয়ে আনুন, কাজে দিবে

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অন্যের কাজের চাপ আপনার ঘাড়ে এসে পড়বে। মেনে নেয়া যায় না যা তা সঙ্গেই আজ আপস করতে হবে। কর্মক্ষেত্র, রণক্ষেত্রে পরিণত হলে ঘাবড়ে যাবেন না। নিজেকে সামলে নিন। প্রিয় মানুষটির আবদার আজ রাখতে পারবেন না। তড়িঘড়ি করে বাইরে বের হতে গিয়ে কিছু ফেলে রেখে যাওয়ার সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
হঠ্যাৎ করে অর্থের প্রয়োজন পড়বে। আর্থিক সমস্যা সমাধানে চেষ্টা করেও আজ লাভ নেই। পারিবারিক কোনো সুসংবাদে নিজের গর্ব হবে। তবে পারিপার্শিক সমস্যার কারণে সেই গর্ব ধরে রাখতে কষ্ট করতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ ভাবে আনন্দায়ক। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। আর প্রেম তো অবিরত চলবে।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G