পুলিশ হত্যা মামলার আসামির আ’লীগে যোগ

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

poltu 1পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার চার্জশিটভুক্ত আসামি তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

নগর আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার রাত ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে ফুলে তোড়া দিয়ে তিনি যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পল্টু রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, পুলিশের হয়রানি থেকে বাঁচতে নেতাকর্মীরা দলত্যাগ করছেন।
প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G