১০ বছর বয়সেই অসাধারণ কৃতিত্ব

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

11903391_855816474509434_1294498894_nকানাডাতে ১০ বছর বয়সী এক ছেলে বড়শি দিয়ে ২২০ কেজি ওজনের এক টুনা মাছ ধরেছে। আর এই কাজ করে দেখিয়েছে কুন নর্টন।

কুন নর্টন পরিবারের সাথে বেড়াতে গিয়েছিল প্রিন্স এডওয়ার্ড দ্বীপ। সেখানে সবার সাথে সমুদ্রে মাছ ধরছিলো সে।

বড় ধরনের কোন মাছ বড়শিতে ধরা পড়েছে সেটি বোঝার পর শুরু হলো যুদ্ধ। এত ওজনের মাছটিকে টেনে আনার কাজটি ছিল ব্যাপক কষ্টের বলছিলো কুন।

প্রায় এক ঘণ্টা লেগেছে সেটিকে নৌকোয় তুলতে। ৫ বছর বয়স থেকেই নাকি মাছ ধরায় পটু এই ছেলে।

এখন দশ বছর বয়সেই বাজিমাত করে দিলো ২২০ কেজি ওজনের এক মাছ ধরে। দশ বছর বয়সী কারো এত বড় মাছ ধরার রেকর্ড নেই বিশ্বে কোথাও। কুন এখন রেকর্ড বইয়ে নাম লেখানোর কথা ভাবছে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G