বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বিএনপির

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bienpiগ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের কারামুক্ত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

হাফিজ বলেন, ‘জবাদিহিহীনতার সংস্কৃতির ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়বে কৃষক সমাজ ও নিম্নআয়ের মানুষদের ওপর। তাই গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার করে নেয়া উচিত।’

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। যার ফলে দেশে গণতন্ত্রহীনতার সংস্কৃতি চালু হয়েছে। আমরা কেউ সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারছি না।’

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G