লিবিয়ায় নৌকাডুবিতে ৮ বাংলাদেশি নিহত

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ৮:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nouka dubo1ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে গত বৃহস্পতিবার ইউরোপ অভিমুখী অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকাডুবিতে আট বাংলাদেশিসহ অন্তত ২০০ জন মারা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে আট মাস বয়সী এক শিশুসহ তিনটি শিশু রয়েছে। ডুবে যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ বাংলাদেশিসহ প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকা দুটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল।

ডুবে যাওয়া দুটি নৌকায় ৫৪ জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে আটজন এখনো নিখোঁজ রয়েছে। তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এরা হলেন- রমজান আলী (৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), আট মাস বয়সী রাইসা আবদুল আজিম, আবুল বাশার (৪৭) এবং তার কন্যা। বাকী একজনের পরিচয় জানা যায়নি।
এদিকে নৌকা দুটির অন্তত দুই’শ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে বলে জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে লাইফ জ্যাকেট পরে থাকায় বেশিরভাগ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দূতাবাস সূত্র থেকে বলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নৌকা দুটিতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোর নাগরিক ছিলেন। দীর্ঘদিন ধরে এই পরিবারগুলো লিবিয়াতে ছিলো। সন্তানদের সবার জন্মও হয়েছে লিবিয়ায়। তবে সম্প্রতি দেশটির পরিস্থিতি খারাপ হওয়ায় তারা সমুদ্রপথে ইটালি যাবার চেষ্টা করছিলেন।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G