প্যারিসে অগ্নিকাণ্ডঃ নিহত ৮

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

নিহতফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে আটজন, যার মধ্যে দুজন শিশু।

রাজধানী প্যারিসের ১৮তম জেলায় বুধবার ভোরে এই অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী কাজ করেন।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেন্যুভ বলেছেন, শিগগিরই অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। তবে অপরাধ বিভাগের প্রসিকিউটরা তদন্ত শুরু করেছেন। কোনো সন্ত্রাসী তৎপরতা আছে কি না, তা খতিয়ে দেখছে তারা।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G