হৃদয়স্পর্শী ‘আইলান’র ছবি

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১০:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

b 1

সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় কিছু অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে হারিয়ে যায়। এর মধ্যে অন্তত ১২ অভিবাসনপ্রত্যাশী গ্রিসের কস দ্বীপে পৌঁছাতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। তাদের মধ্যে একটি শিশুর মৃতদেহ সাগরের তীরে পাওয়া যায়। আর এই শিশুটির মৃতদেহের নির্মম ছবি সব সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তুরস্কের এক পুলিশ কর্মকর্তা শিশুটিকে বালুর ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

babyতিন বছর বয়সী সেই বালকটির গায়ে ছিল লাল শার্ট, নীল প্যান্ট। তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, ছেলেটির নাম আইলান। আইনালের পাঁচ বছর বয়সী ভাই গালিপের দেহ সৈকতের আরেক পাশে ভেসে গেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রাণহীন এই ছেলেটির স্থির ও ভিডিওচিত্র খুব দ্রুতই প্রথমে তুরস্কের সামাজিক মাধ্যমে, এর পর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ দর্শক, মানবাধিকারকর্মী, সাংবাদিক সবাই-ই পীড়াদায়ক ছবিটি অন্য সবাইকে দেখাতে চান। যাতে করে এই ছবির মাধ্যমে সিরিয়ায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন তৈরি করা যেতে পারে।

ছবিটি যাঁরা শেয়ার করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের করেসপন্ডেন্ট লিজ স্লাই, যিনি সিরিয়া থেকে যুদ্ধের রিপোর্টিং করছেন।

আরো রয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের নাদিম হৌরি ও পিটার বুকায়ের্ট, আন্তর্জাতিক উদ্ধার কমিটির প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড এবং সিরিয়ার রাক্কা শহর ও ইসলামিক স্টেটশাসিত অঞ্চলে বসবাসরত লোকজন।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G