“ওয়ার ক্রিমিনাল আইসক্রিম”

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

222

৭০ বছর হতে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে চীনের একটি আইসক্রিম কোম্পানি নতুন একটি আইসক্রিম তৈরি করেছে। এই আইসক্রিমের একটি বিশেষত্ব আছে। আর সেটি হলো এটির নাম। বিশেষ একটি কারণে কোম্পানি এই আইসক্রিমের নাম দিয়েছে ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’। খবর বিবিসি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সময়ে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন গেন হিদেকি তোজো। ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন মি: তোজো। পরবর্তীতে তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হন এবং ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে তাঁর ফাঁসির দণ্ড কার্যকর হয়। মূলত তাঁর মুখের আদলেই এই আইসক্রিমটি তৈরি করেছে চীনা কোম্পানিটি। তাই এই আইসক্রিমটির নাম দিয়েছে ‘ওয়ার ক্রিমিনাল আইসক্রিম’ বা ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’।

w ci 3বিবিসির খবরে বলা হয়েছে, সাংহাই কেন্দ্রিক ওই আইসক্রিম কোম্পানিটি চাইছে অন্তত ১০ হাজার চীনা নাগরিক এই আইসক্রিমটি যেন খেতে পারে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ওই সময়টার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তাদের এই ব্যাতিক্রমী উদ্যোগ।

এই থ্রি-ডি প্রিন্ট করা আইসক্রিমটির দাম কিন্তু খুব একটা সস্তা নয়। চীনা মুদ্রায় প্রতিটি আইসক্রিমের দাম পড়বে ৩০ ইয়ান। যার বাংলাদেশী মূল্য ৩৬৯ টাকা।

এদিকে চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মনে করছেন, আইসক্রিম বানানোর এই চিন্তাটা খুবই হাস্যকর। কোম্পানিটির এমন উদ্যোগে তারা মোটেও সন্তুষ্ট নন।

সাধারণ মানুষেরা মনে করছেন, এই আইসক্রিম যেভাবে বিপণন করা হচ্ছে তা বিকৃত রুচিরই পরিচয় দেয়া হচ্ছে। এতে করে তারা তাদের নিজেদের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করছে।

অনেকেই আবার বলছেন, আইসক্রিমটিতে যে মুখের আদল দেয়া হয়েছে অনেকে সেটা মহাত্মা গান্ধীর মুখের আদল ভেবে ভুল করতে পারেন।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G