ছাত্রী নির্যাতনকারী বখাটে আটক(ভিডিও সহ)

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

polaপ্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এক স্কুলছাত্রীকে মারধরকারী কিশোর রুহুল আমিনকে আটক করেছে হবিগঞ্জ পুলিশ।

রুহুল আমিনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। হবিগঞ্জ জেলার সদর উপজেলার রীচি গ্রাম থেকে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়।

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রুহুল আমিন ভুক্তভোগি ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। রুহুল আমিনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে রুহুল আমিন তাকে রাস্তার উপরে দাঁড়িয়ে সবার সামনেই চড়-থাপ্পর মারে।

শুধু তাই নয় সেই মারধরের ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওটি ফেসবুকে প্রকাশিত হওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়। বড় ধরণের সমস্যার সম্মুখীন হবার আগেই প্রশাসন বখাটে রুহুল আমিনকে ধরার জন্যে তৎপরতা শুরু করে ।

নির্যাতিত ছাত্রীর পরিবার অভিযোগ জানায়, তাদের মেয়েকে বখাটে রুহুল আমিন প্রেমের প্রস্তাব পাঠায় এবং তাদের মেয়ে সেই প্রস্তাব প্রত্যাখান করে। অতপর ঐ বখাটে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাদের মেয়েকে উত্যক্ত করা শুরু করে। এ খবর জানতে পেরে কিছুদিন মেয়েটির এক আত্মীয় রুহুলকে চড় থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট স্কুল ছুটি শেষে বাসায় যাওয়ার পথে তাদের মেয়েকে বখাটে রুহুল আমিন এলোপাথারি চড়-থাপ্পড় মারে। এ সময় রহুল বলতে থাকে যে, মেয়েটির যে স্বজন তাকে চড়-থাপ্পড় মেরেছে তার হাত-পা কেটে তার কাছে পাঠাবে।

এদিকে এ ঘটনার জানাজানি হলে এলাকাজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত ওই শিক্ষার্থীর সহপাঠি, শিক্ষক, অভিভাবক, মেয়েটির পরিবার এবং সাধারণ মনুষ। এরই প্রতিবাদে রবিবার সকালে মানববন্ধন করবে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিক্ষণ/এডি/তাফ/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G