আজ কেমন যাবেঃ ৫ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ৫ সেপ্টেম্বর আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) সমাজের সব ভাল কাজ করার সময় টাকার দরকার হয় না। আর আপনি খুব ভাল করেই জানেন বুদ্ধিমত্তা আর যোগ্যতা দিয়ে কিভাবে সব ব্যবস্থা করতে হয়। তবে বর্তমানে আপনার যে অর্থ সমস্যা বিরাজ করছে তা থেকেও বের হতে পারছেন না। তবে সন্নিকটে সুখের খবর অপেক্ষা করছে। অলৌকিক কোন অভিজ্ঞতা আসতে পারে। প্রেমে হতে পারে দারুন রোমান্স।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আজ আপনার মুড ভাল থাকবে সম্পূর্নই। কোন চিন্তা নয়। বাজাতেই পারেন পার্টিওকো ব্যান্ড। প্রেমে হতে পারে সমস্যা মনোমালিন্য। তাই বলে তাকে ফোর্স করতে গিয়ে দারুন মুডকে বিঘ্নিত করতে পারেন না। আপনি ভাল আছেন এটা মন থেকে অনুভব করুন। তাই বরে বানিজ্যের উপর উদাসীন হবেন না। নিজের কাজের প্রতি যত্নশীল থাকুন। দেখবেন সফলতা আসবেই।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন) আপনার চাওয়ার প্রতি গুরুত্ব দিন। কারন নিজের প্রতি অবহেলায় হতে পারে দারুন অসংগতি। লক্ষ্য করলে দেখতে পাবেন, কোনো কোনো মানুষ খুব গোপনে আপনার মনোযোগ প্রত্যাশা করছে। এমন কেউ, যার কাছে আপনার মতামতের গুরুত্ব খুব সহজে ধরা পড়ে না, মনে হয়, সে আপনাকে একটু যেন অবহেলা করছে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই) কঠিনভাবে কিছুর প্রয়োজন পড়তে পারে আপনার। কিন্তু এখনো আপনি ঠিকভাবে জানেন না কি দরকার। কিন্তু কাছের এমন কেউ আছেন যিনি আপনার প্রয়োজন পুরনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। ভালোবাসার ঢেউ আছড়ে পড়তে পারে আপনার উপর। মূল্যবান কিছু উপহারও পাবার সম্ভাবনা আছে আজ। কর্মক্ষেত্রে খুব দ্রুত উন্নতির আশা নয়। সময়টা আপনার ধীরে চলার। আর অভিজ্ঞতা সঞ্চয় করার।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) বড় কোন সমস্যা বুদ্ধিদীপ্ত কথা দিয়ে সমাধান করতে চান। তবে সাবধান! হঠাৎ সিদ্ধান্তে ভাল করে বুঝে পা ফেলা জরুরী। সামান্য অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপদ। অর্থাৎ সপ্তাহটা আপনার একটু সাবধানের। রোমান্সের দেখা পেতে পারেন। আপনার চিন্তা চেতনা পরিষ্কার এবং যৌক্তিক। যা ব্যবসায় সাহায্য করবে। এছাড়া এ সপ্তাহে পাবেন নতুন উদ্যাম। অনেক বেশি আত্মবিশ্বাস। যা আপনার উর্ধ্বতনকে পটাতে কাজ করবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) খেলাধুলার সঙ্গে যুক্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ। মাঠে ভালো ফলাফলের পাশাপাশি দাম্পত্যজীবনেও ভালো কাটবে আজ। দেহের প্রতি নজর দেবেন, আপনার বেখেয়ালে শরীরের ভেতর দানা বাধতে পারে রোগ। শিক্ষার্থীদের জন্য জম্পেশ দিন আজ। প্রেম চলছে, চলবে অবিরত।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) প্রকৃতি আজ আপনার সহায় থাকবে। যেদিকে যাবেন সেদিকেই সূর্যের মত সাহায্যের কিরণ পাবেন। মেঘলা হবে দিন তবে মনের নয়। সাংসারিক কাজ নিয়ে আজ একটু ব্যস্ত হয়ে উঠবেন। দূর থেকে আসা আত্মীয় আজ আপনাদের ভোগাবে। নতুন বাড়ির কাজে হাত দেওয়া হতে পারে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) কেন যেন আপানে কেউ ভরসা করতে পারছে না। আপনাকে শত্রু ভাবছে সারাক্ষণ কারণটা তেমন কিছুই নয়। আপনি চাপা স্বভাবের সেটা হয়ত তারা জানে না, তাই এমনটি করছে। আপনি তাদের সঙ্গে হেসে কয়েকদিন কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে। অর্থ কিন্তু আসছে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) বাণিজ্যে কেমন যাবে দিন তা হয়তো বুঝে উঠতে পারবেন না। আপনাকে চলমান রাখতে আপনার সহকর্মীরা বেশ উৎসাহ দিবে। বিদেশ যাত্রা এবার আর কেউ ঠেকাতে পারবে না, একদম বলে রাখলাম। আপনি যাতে অল্পেই সন্তুষ্ট থাকেন সেজন্য আপনার জীবনের শুরু থেকেই একটি গুণ আপনি রপ্ত করে ফেলেছেন। সেটাকেই এখন খুঁজে কাজে লাগান। ভ্রমণের জন্য দিনটি অভিনব।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) সংসারে কিছু বাড়তি ঝামেলার সম্মুখীন হবে তবে কর্মক্ষেত্রে সুস্পষ্ট একটি অবস্থানে পৌঁছে যাবেন যেখানটিতে আপনি বরাবরই যেতে চান। আপনাকে কেউ আজ দমিয়ে রাখতে পারবে না আশাকরি। আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকবে এমনটা ভুলেও মনে আনবেন না। অর্থের সাথে আজ বেশ বোঝাপড়া হবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) কাকে কী যেন বলতে চাইছেন কিন্তু পারছেন না। আজ বলে ফেলুন, দেখবেন কিছুই হবে না বরং দেখবেন কত সহজেই কাজটা হয়ে যাবে। বাড়ির কর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হবে সামান্য। সৃষ্টির দিকে তাকিয়ে আপনি আজ আবেগি হয়ে যাবেন। আপনাকে কেন কেউ বুঝে না সেটা আপনি জানতে পারবেন আজ দিনের শেষ ভাগে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ দেখা হয়ে যাবে কর্কট রাশির কারো সঙ্গে, বিবাদে জড়িয়ে যাবেন মকরের সাথে তবে ভাব ভালোবাসা যা হবার তা কন্যা রাশিতেই হবে। আর্থিক সংকট উৎরে গিয়ে সুবিধাজনক একটা অবস্থানে আপনি পৌঁছে যাবেন সেটা নিশ্চিত। কেউ আজ ধার চাইলে ফিরিয়ে দিবেন না। দিনটি বিশেষ অর্থে আজ মায়াবী হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/তাফ




















