আজ কেমন যাবেঃ ৬ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ৬ সেপ্টেম্বর আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) মেষ আপনি সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে শপিংয়ে যান। নিজের সঙ্গে অপরের জন্যও কিনে নিয়ে আসুন কিছু। এতে আপনাকে তারা মাথায় করে রাখবে। আপনি সম্ভবত সঙ্গীর সঙ্গে গভীর প্রতিশ্রুতিবদ্ধ হতে যাচ্ছেন। আপনার ক্যারিয়ারে নতুন কিছু সংযোজিত হতে যাচ্ছে। যা সুখকর বটে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আজ ভালোবাসার লোকের সঙ্গে হতে পারে দারুন রোমান্স। কাটাতে পারেন সুখকর কিছু মুহুর্ত। আপনার উপর দিয়ে একটি কাল মেঘ সরে যাচ্ছে। যা ভবিষ্যতের জন্য ভাল কিছু ইঙ্গিত দেয়। বেকারদের কেউ কেউ চাকরীর সন্ধান পেতে পারেন।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন) তার সঙ্গে চলুন যে আপনাকে বহন করতে পারে মিথুন। সে আপনাকে উজ্জ্বল ভবিষ্যৎ আনতে সাহায্য করতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে পারে সামান্য বিবাদ। কিন্তু বুদ্ধি দিয়ে মোকাবেলা করলে তা থেকে রেহায়ই ও পেতে পরেন। পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে। আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে আপনি কি করতে চান। তাই এখনই সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময়।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই) আপনি এখন বড় কোন বিপদ খুব সহজেই অতিক্রম করছেন। প্রথমে আপনি রেগে গেলেও এখন তা শান্ত মেজাজেই পরিচালনা করছেন। আপনি অন্যের কাছ থেকে সব চেয়ে বেশি কি চাচ্ছেন? আজ হয়তো আপনি আবিষ্কার করবেন আপনার চাওয়ার মূল্য তাদের কাছে খুব বেশি নয়। তাই এখনই সিদ্ধান্ত নিন আপনার কি করা উচিৎ। এখন আপনাকে খুব বেশি সচেতন হতে হবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) জনতার আকর্ষনে আজ কি করছেন। প্যারড নাকি নাচ গান? আপনার বন্ধুরা যেতেই পারে এসব অনুষ্ঠানে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি অনেক ব্যস্ত। প্রেমের ক্ষেত্রে করুন এমন কিছু যাতে আপনার বন্ধুটি খুশি থাকে। নিজেকে পুরোপুরি খুশি করতে পারছেন না। তাই দক্ষতা প্রদর্শনে কর্মক্ষেত্র পরিবর্তন আবশ্যক।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) বর্তমানে আপনার টাকার সমস্যা একটু কম। কিন্তু আপনি হয়তো ভালোবাসা নিয়ে কিছু জটিলতায় পড়তে যাচ্ছেন। তাই এখন থেকেই সাবধান হওয়া জরুরী। কারো সঙ্গে কথা বলার সময় অবশ্যই সচেতন হোন। আপনার রাগ সংবরণ করুন। ব্যবসা শুভ।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) আপনি কি ভাবছেন? তবে এটা সত্য যা ভাবছেন সে অনুযায়ী কাজ করতে পারছেন না। আপনার সামনে বড় ধরনের চ্যলেঞ্জ অপেক্ষা করছে। আপনাকে শক্ত হাতে তা প্রতি হত করতেই হবে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) ভালবাসার ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ থাকতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন। অর্থভাগ্য ভালো নেই।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) ধনু, আজ পদ্মপাতা দেখলে যদি তার চারপাশে খেলতে ইচ্ছে করে তবে জানবেন, সেখানে গোখরো সাপ নিশ্চিত অপেক্ষা করে আছে। প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই, এটা গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে, এর রোমাঞ্চ খুব কাছ থেকে দেখতে পাবেন আজ। অর্থ ভাগ্য প্রসন্ন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) মকর যদি রেগে যায়, তবে অন্য গ্রহে হলেও অনর্থ ঘটে যাবে। কুম্ভ নারীর আজ অনেকটা সময় নষ্ট করে দিতে পারে রূপচর্চার ঝোঁক, কুম্ভ পুরুষের আজ অনেকটা সময় খসে পড়তে পারে কু-সঙ্গে পড়ে। কর্মক্ষেত্রে জরুরি কাগজ গোপন ড্রয়ারে রেখে চাবিটা কোঁৎ করে গিলে ফেলুন, কারণ আপনার পেছনে ফেউ লেগেছে। অর্থভাগ্য মন্দ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) কুম্ভ দারুণ চাঙা হয়ে উঠবেন শরীরে ও মনে। কিন্তু জানেনই তো পৃথিবী সবসময় সমতা মেনে চলে, যে কারণে দিনের শেষে জিভ হয়ে যেতে পারে তেতো আর মনটা- অপমানিত। বন্ধু চিনতে ভুল করতে পারেন শেষ মুহূর্তে, কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অযোগ্য কোনো সহকর্মীর সঙ্গে। অর্থভাগ্যের জন্যে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, কিন্তু জানেনই তো বৃষ্টির কী অবস্থা আজকাল!
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ আপনি বড় কোন ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। তার জন্য অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। ভালোবাসা আজ অন্য পথে হাটতে পারে। তাই আগেই সাবধান হোন। ব্যবসায় খুব বেশি মন না থাকলেও লাভের সম্ভাবনা আজ। ক্যারিয়ারে হতে পারে দারুন সাফল্য।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/তাফ





















