আজ কেমন যাবেঃ ৭ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ৭ সেপ্টেম্বর, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনার চারপাশে থাকা হিংস্র ও শান্ত মানুষ গুলো অবশ্যই ভিন্ন ধারণা পোষণ করে। তাই খুব সাবধানে কাজ করতে হবে মেষ। কর্মক্ষেত্রে নতুন যাত্রা যোগ হতে পারে। ভালোবাসার মানুষের সহমর্মিতা পেয়ে আবেগে সিক্ত হবেন। বিগত তিন সপ্তাহের সকল দ্বিধা আজ দুর হওয়ারও সম্ভাবনা আছে। অর্থভাগ্য শুভ। বেকারদের কেউ কেউ কাজের সন্ধান পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
অর্থের চিন্তা আপনাকে আচ্ছন্ন করে রেখেছে। অথচ বিগত দিন গুলোতেও এর কোন সমাধান আপনি খুঁজে পাননি। তাই এখনই উচিৎ এই চিন্তা ঝেড়ে ফেলে দেয়া। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে সাহায্য চান সমাধান আসতে পারে। বর্তমান সময়টা নিজের জীবনের প্রতি গুরুত্ব দেবার সেরা সময়। সম্ভবত আপনি সামাজিক কোন বড় গ্রুপের প্রধান হয়ে কাজের সুযোগ পেতে যাচ্ছেন।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজকের দিনে আপনার জীবনে ছোট্ট একটি বিরহের সুর বাঁজতে পারে মিথুন। আপনি কি আপনার বন্ধুর ভুলে যাওয়া নিয়ে দারুন উদ্বিগ্ন? এটা আবার বিপরীতমুখী প্রতিক্রিয়াও হতে পারে। অর্থাৎ বন্ধুটিও আপনার কথা হয়তো ভাবছে একই ভাবে। কর্মক্ষেত্রে পিছনের অভিজ্ঞতাকে কাজে লাগান। এখনই উত্তম সময় ক্যারিয়ারের ভিত্তি মজবুত করার।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কিছু জিনিস আপনাকে বেশ উদ্বিগ্ন রাখতে পারে। বেশি কাজ অথবা আপনার প্রতি বেশি মানুষের মনোযোগও হতে পারে বিরক্তির কারন। তাই কিছু সময়ের জন্য বাইরে থেকে ঘুরে আসুন। খুব জরুরী না হলে কাজের চাপ নেয়ার দরকার নাই। আপনার সঙ্গীর চাপিয়ে দেয়া সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে। আজ আবারো নতুন কাজের উদ্যাম ফিরে পাবেন। অর্থভাগ্য স্বাভাবিক।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ছোট্ট একটি ঘটনা সামাজিক ভাবে আপনাকে কিছুটা হেয় করতে পারে। তবে চিন্তার কিছু নেই। আগামী দিন গুলোতে এর রেশ দেখা যাচ্ছে না। আজ আপনার চোখের সামনে ঘটে যেতে পারে দারুন কিছু ব্যাপার। পুরাতন প্রেমের উদয় হবার সম্ভাবনা আছে। অর্থভাগ্য কিছুটা মন্দ। বেকারদের কেউ কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নাস্তা তৈরি আছে তো? কারন হঠাৎই আপনার বাসায় এসে যেতে পারে অনেক গুলো অতিথি। অনেকদিন ধরে যার প্রেম আপনাকে অস্থির করে রেখেছে তার সাড়াও পেয়ে যেতে পারেন। তবে বেশি উত্তেজিত হবার কিছু নেই। সবই গ্রহণ করতে হবে ধীরে ধীরে। সজাগ থাকুন ফোন কলের প্রতি। যদি কারো সঙ্গে সময় দেবার কথা থাকে তবে চলে যান সময় মতো। মিস করলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা বেশি।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোন প্রতিবেশির আরো বেশি ঘনিষ্টতা পেতে পারেন। তাই তার সম্পর্কে ভাল করে জেনে নিন। প্রেমের ক্ষেত্রে আপনি যথেষ্ট উদ্যোমী ভূমিকা পালন করছেন। তাই বলে ভেবে নেবেন না আপনি তাকে পেয়েই গেছেন। অপেক্ষা করুন। ভাল ফল আসবেই। আজ আপনার সামনে কিছু জটিল বিষয় উঠে আসতে পারে। যা আগে কখনো ভাবেননি। তবে লেগে থাকুন। কর্মই সফলতার চাবিকাঠি।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক আপনি অযথায় সময় নষ্ট করে ফেলেছেন। আজই এর কিছু ফল সামনে আসবে। হতাশ না হয়ে কাজে মন দিন। আপনি যে কোনো পরিস্থিতির খারাপ দিকে তাকান। যা বাস্তবের সঙ্গে মেলে না। অথচ আপনি মাত্রাতিরিক্ত আশাবাদী হতে থাকেন। আজকের দিনে কিছু ইতিবাচক দিক নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিন নিজেকে। ভাবতে শিখুন আপনার পক্ষে অবশ্যই কিছু করা সম্ভব।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ আপনার প্রাণের বন্ধুটি মন খারাপ করে থাকতে পারে। তাকে ভাল উপদেশ এবং সঙ্গ দিয়ে তার মন ভাল করারও দায়িত্বও আপনার। আজ প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ধারনার অবশান হবে। বিগত তিন সপ্তাহের কর্মফল আপনি ভোগ করছেন। কিন্তু নতুন কিছু তো করা দরকার। তাই সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার করনীয় কী? তবে থাকতে পারেন মোটামুটি চিন্তা মুক্ত। তাতে আপনার করা কাজ হবে নির্ভুল।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ভালোবাসায় মগ্ন হয়ে পড়েছেন পুরোদমে। কিন্তু প্রথম দিকে এমনটা ছিলেন না। তাই কষ্ট পাবার আগেই নিজেকে একটু শক্ত করুন। নিজের অবস্থানে থাকুন অটুট। কারণ নিজের দুর্বলতা অপরে টের পেলে নাকি নাকের ডগায় কষ্ট ঝুলে। বেশ কিছুদিন আপনি ভুল তথ্যের সঙ্গে আছেন। তাই আপনার উন্নতির জন্য দরকার সঠিক তথ্যের অনুসন্ধান করা।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আশা করেন নি, তবু পেয়ে গেলেন কিছু রোমান্স। ঠিক তেমনি যদি হয় কর্মক্ষেত্রেও। হঠাৎই হয়ে গেল প্রমোশান। কিম্বা বেকারদের কেউ পেয়ে গেলেন চাকরী। অথবা প্রেম পাগল প্রেমিক পেয়ে গেল প্রেয়সীর দেখা। তাহলে কতো মজায় না হতো। হ্যা কুম্ভ আজ সব কিছুই আপনার জন্য শুভ। দেখুন কোনটা পেয়ে যান। মিষ্টি খাওয়াতে ভুলবেন না দুর্দিনে কাছে থাকা বন্ধুদেরকে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ বাসায় অতিথি সমাগম হতে পারে। আবার বাসার কেউ বাইরেও যেতে পরে। বাড়ির কিছু জিনিসের পরিবর্তন হতে পারে। যেমন ফার্নিচার বা ব্যবহার্য অন্যান্য জিনিস। যায় হোক, প্রিয় সঙ্গীকে ভুলে যাওয়া চলবে না শত কাজের ভিড়েও। তার কিছু প্রয়োজনীয় কাজ আপনাকে করে দিতে হতে পারে। কোন দ্বিধা না রেখে কাজে উদ্যামী হোন। আজ হাতে কিছু অর্থ আসতে পারে। তার যথাযথ ব্যবহার নিশ্চিত করুন ভাবনা চিন্তা করে।
প্রতিক্ষণ/এডি/এনজে




















