জামায়াতের সাবেক দুই এমপি আটক

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnpরাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ১৩ জনকে আটক করেছে পল্লবী থানার পুলিশ। এ সময় ওই বাসা থেকে ২০টি বোমাও উদ্ধার করা হয়।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে এসব হাতবোমা উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পল্লবী থানা পুলিশের এ যৌথ ‍অভিযানে আটক হওয়াদের মধ্যে তিনজন জামায়াত নেতা রয়েছেন।

এর মধ্যে রাজশাহীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং খুলনা-৫ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারও আছেন বলে জানায় পুলিশ।

ঢ‍াকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সাবেক এমপি ও জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান ও গোলাম সারোয়ারসহ ১৩জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আরেক জামায়াত নেতা অধ্যাপক হারুণ অর রশিদও আছেন।

ওসি বলেন, নাশকতার পরিকল্পনা করতে তারা ওই বাসায় গোপনে বৈঠক করছিলেন। সূত্রে খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।

আটক হওয়াদের ‍বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G