আজ কেমন যাবেঃ ১০ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ১০ সেপ্টেম্বর, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দিনের মধ্যভাগের মধ্যে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কাজগুলি শেষ করতে পারলে ভালো হয়। দুপুরের আগে যাত্রা শুভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ সমাপ্ত হতে পারে। প্রেমযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো ঘটনা আপনাকে যথেষ্ট অবাক করতে পারে। এ ঘটনার মাধ্যমে উদ্দেশ্য পূরণ ও পরিবারে আসতে পারে আনন্দ। যাত্রাযোগ শুভ। জাতিকারা কারো সাহায্য নেওয়ার আগে বিচার-বিবেচনা করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
মিথুন: (২২মে – ২১ জুন)
আজকের দিনে অর্থলাভের যোগ আছে। জাতিকাদের নানা বাঁধার ভিতর দিনটি কাটবে। সন্ধ্যর আগে যাত্রা শুরু করলে শুভ। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে সাবধানে সিদ্ধান্ত নিন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চেষ্টা করার পরেও বিশেষ কোনো কাজে বাধার জন্য সফল নাও হতে পারেন। দূর ভ্রমণের প্রয়োজন হতে পারে। যাত্রা দুপুরের পর শুরু করা উচিত। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। প্রেমযোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজকের দিনে পারিবারিক সমস্যাগুলির সাময়িক সমাধান হতে পারে। প্রেম নিয়ে সমস্যা সমাধান হতে পারে। যাত্রাযোগ শুভ। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পারিবার ও কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে হতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আজকের দিনে সমস্যার সহজ-সরল সমাধানের আশা কম। যাত্রাযোগ বাধাযুক্ত। জাতিকাদের বারবার সিদ্ধান্ত বদল করতে হতে পারে। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজকের দিনে বড় মাপের আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তার থেকে দূরে থাকুন। যাত্রাযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে পুরাণ শত্রুতা বিচলিত করবে। সন্তানকে নিয়ে চিন্তার জন্ম হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কাজে ভুল হতে পারে। দুপুরের পর যাত্রাযোগ শুভ। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসা নিয়ে কিছুটা অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। দুপুরের পর সমস্যা সমাধান হবে। যাত্রাযোগ শুভ। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়তে পারেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন। প্রেমযোগ নেই।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দিনের শেষে সমস্যাজনক পরিস্থিতি বদলের যোগ আছে। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। যাত্রাযোগ শুভ। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে। প্রেমযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
টাকা-পয়সা নিয়ে সমস্যার শিকার হতে পারেন। বাধার ভিতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন অনুকূলে চলে আসতে পারে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিচিত মানুষের দ্বারা উপকৃত হবেন। মানসিক জোর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যাত্রাযোগ সন্ধ্যের পর শুভ। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন। প্রেমের যোগ আছে।
প্রতিক্ষণ/এডি/এফজে
























