আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

andolon (1)জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর বক্তব্য প্রত্যাখান করেছেন আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, এর ফলে কার্যত আমাদের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলও না। এটি নিছক সান্ত্বনামূলক কথা।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ আব্দুল মু’মেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটের অর্থ পরিশোধের দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নয়, বরং এই ভ্যাট পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এনবিআর বলছে, টিউশন ফি`র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। আর টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি`র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনো ক্রমেই শিক্ষার্থীদের নয়।

তবে শিক্ষার্থীরা এনবিআরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G