মানবতার পাশে সাত বছরের অ্যালফোর্ড

প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৯:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

emariঅভিবাসীদের নিয়ে ইউরোপসহ শক্তিধর দেশগুলো যখন দ্বিধাবিভক্ত, তখন অভিবাসীদের জন্য টাকা তুলে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ৭ বছরের এক শিশু। ছুটির দিনে লেবুর শরবত বিক্রি করে অভিবাসীদের জন্য অর্থ সংগ্রহ করেছে এমারি অ্যালফোর্ড নামের শিশুটি।

ভার্জিনিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউ ডব্লিউ বিটি এক প্রতিবেদনে জানায়, ‘আমি তাদেরকে সাহায্য করতে চাচ্ছিলাম যাতে তারা ইউরোপে ভালোভাবে পৌঁছায়।’ মায়ের মুখে অভিবাসীদের দুর্ভোগের কথা শোনার পরই তাদের সহায়তা দেয়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এমারি। সুতরাং, পরিকল্পনা অনুযায়ী এমারি শরণার্থীদের সাহায্যার্থে ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে মুদি দোকানের পাশে লেবুর শরবত বিক্রি করা শুরু করে। আর মাত্র ৪ ঘন্টায় সে ২৫০ মার্কিন ডলার আয় করে। এমারির এ টাকা মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন নামের এক এনজিওকে দেওয়া হবে যাতে তারা তা শরণার্থীদের সাহায্যার্থে ব্যবহার করতে পারে।

এমারির মা ডব্লিউ ডব্লিউ বিটিকে বলেন, ‘একটি উন্নত দেশে বাস করতে পেরে আমরা যে কতটা ভাগ্যবান তা আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার মত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।’

এমারি ডব্লিউ ডব্লিউ বিটি’কে বলেন, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আর শরণার্থীরা কোন খাবার বা পানি ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তাই আমি তাদেরকে সাহায্য করতে চাই।’

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G