আজ কেমন যাবেঃ ১৫ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৮:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashআজ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অনেক ভেবেছেন, গতকাল পর্যন্ত উপায় না মিললেও আজ মিলবে। মনে রাখতে হবে, উত্তেজিত হলেই সর্বনাশ। অর্থাৎ আজ আপনাকে পালন করতে হবে ধীর মস্তিষ্কে বুদ্ধিমানের ভূমিকা। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের জন্য প্রচেষ্টার রাস্তা কমে যাবার সম্ভাবনা- মানে সহজ, ভাগ্য সুপ্রশন্ন। মেষ রাশির জাতক-জাতিকার কেউ কেউ আজ ভ্রমণে যাবার সুযোগ পেয়ে যেতে পারেন। অর্থ ভাগ্য শুভ।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
সামান্য মনোমালিন্য স্বাভাবিক ব্যাপার, বন্ধুদের সঙ্গে বিবাদটাও তাই মিটে যাবে তাড়াতাড়ি। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতার সম্মুক্ষিণ হতে পারেন। ধার দেয়া অর্থের কিছু কিছু ফিরে আসতে পারে। বেকারদের কেউ চাকরীর সন্ধান পেতে পারেন। তবে বেকার প্রেমিকদেরই প্রেমিকার মান ভাঙাতে সইতে হবে নানা জ্বালা। আজকের দিনটাতে দূর যাত্রা না করায় ভালো। শিক্ষার্থীদের কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন।

মিথুন (২২ মে – ২১ জুন)
বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। সামাজিক দৃষ্টিতে আপনি যেহেতু বেশ উদার তাই বন্ধুদের সঙ্গে আজ কার্পণ্য নয়। অফিসে বসের ঝাড়ি জুটতে পারে। তাই আগে থেকেই একটু সাবধান। আকাশে হালকা মেঘ জমে আবার বাতাস এসে তা উড়িয়েও নিয়ে যায়। অর্থকষ্ট দূরের সঙ্গে প্রেমের কাব্য পাবে নতুন ছন্দ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
সকাল থেকেই কাজের চাপে মাথা ঝিম ধরে আছে। কর্মক্ষেত্রেও তেমন ভালো কিছু হচ্ছে না। দারুন অর্থকষ্ট যাচ্ছে ইদানিং- এককথায় দিশেহারা অবস্থা। চিন্তা না করে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। দিন শেষে মন ভালো করা কোনো খবর পাবেন। শেয়ার ব্যবসায়ীরা আজ দারুণ লাভবান হবেন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
একটু বাড়তি অর্থ পেলে কার না ভালো লাগে। এই আনন্দে ঘুরে আসতে পারেন শপিং থেকে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখোমুখি হবেন। দীর্ঘদিন ধরে চাকরি করে থাকলে এবার একটু ব্যবসায়ের দিকে মনোযোগ দিতে পারেন। কারণ আপনার ব্যবসায়ীর ধাত। তাই বলে হাল ছেড়ে দেবেন না। যার জন্য এতোদিন অপেক্ষা করে ছিলেন তার দেখা পেলেই তবে সম্পর্কে জড়ান। রাশি অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বেশ ভালো।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন। কন্যা রাশির জাতক-জাতিকা হিসেবে আপনি বরাবরই হাসিখুশি আর প্রাণচঞ্চল। অফিসে আজ আপনাকে মাসিক পরিকল্পনা পেশ করতে হবে। কিছুদিন অর্থের টানাটানিতে থাকবেন, যদিও অর্থ আপনার ভাবনা নয়। আপনার ভাবনা জুড়ে যে সৃষ্টিকর্ম, সেদিকেই এগিয়ে যান।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ শারীরিক ও মানসিক চাপে আপনাকে বিধ্বস্ত করে দিতে চাইবে নিয়তি। তবে ভালোবাসার সত্যিকার উষ্ণতা আপনাকে ঘিরে থাকবে। কর্মক্ষেত্রে আপনার হাতে নির্ভর করবে অনেক সহকর্মীর ভবিষ্যৎ। পারিবারিক সম্পর্কের সূত্রে কিঞ্চিত অর্থাগম হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ প্রিয় মানুষদের দেখা হয়ে যেতে পারে কোনো পাবলিক বাসে। আজ ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু দূরত্ব রাখতে ইচ্ছে করবে: অভিমানঘটিত ব্যাপার। কর্মক্ষেত্রে যাদের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি আরও একটু সহনশীল হতে পারেন। ভালো ফল দেবে। অর্থাগম শুভ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নিজের কাজের জন্য কাউকে জবাবদিহীতার প্রশ্নই ওঠে না।তাই নির্ভয়ে করুন আপনার কাজ।সম্মানের স্বীকৃতি আসবেই।ভালোবাসার মানুষটিকে উপহার দেয়া ছাড়াই সে ভেঙে ফেলতে পারে অভিমান, আর সন্ধ্যাটা হবে দারুণ প্রেমময়। কর্মক্ষেত্রে আইনত যিনি আপনার জবাবদিহিতা নিতে পারেন না, তার কাছে জবাবদিহিতা বন্ধ করুন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ হবে সুফীবাদী প্রেম, যেখানে শুধু আত্মা সুঘ্রাণ ছড়াবে। আর প্রেমে শরীরের নয় বরং হৃদয়ের ব্যবহারের ষোলকলা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে পুরনো কোনো প্রকল্পে সরাসরি আপনি হাত রাখবেন না, কারও মাধ্যমে রাখুন। অর্থাগম শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ কাছের মানুষটিকে কাছে পাবার ব্যকুল ইচ্ছা তাড়া করতে পারে ভীষণ রকম। তাই বলে কাজ ফেলে তার সঙ্গে দেখা করতে যাওয়া ঠিক হবে না।কর্মক্ষেত্রে পাবেন দারুন প্রশংসা। অল্প দিনের মধ্যেই ঊর্ধ্বতনের দৃষ্টি আকৃষ্ট হবে। পারিবারিক কারণে অর্থাগম ঘটতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনাকে যারা ভালোবাসে তারা নিরাপদে থাকবে এবং আপনাকেও নিরাপদে রাখবে। ভালোবাসার মানুষটিকে প্রেম তো দিলেন, কিন্তু বন্ধুগুলোকে অভুক্ত রেখে আর না এগোনোই ভালো। কর্মক্ষেত্রে আপনাকে হুড়োতাড়ায় ফেলে দিতে পারে কোনো সহকর্মী। তার ফাঁদে পড়ে কাজে ভুল করে বসবেন না। বন্ধুর সূত্রে অর্থব্যয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G