বড় পুকুরিয়া মামলায়ঃ খালেদার রায় বৃহস্পতিবার

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

khaledaআগামী বৃহস্পতিবার বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার হাইকোর্ট বিভাগের উক্ত বেঞ্চের কার্যতালিকায় দেখা যায়, খালেদার আবেদনের রায় ঘোষণার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ আগস্ট খালেদার আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন হাইকোর্ট। ১১ কার্যদিবস রুলের উপর শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

২০০৮ সালের ১৬ অক্টোবর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেন। একই সঙ্গে মামলা দায়ের ও কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুলও জারি করেন। দীর্ঘ দিন পর সেই রুলের শুনানি শেষে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G