আজ কেমন যাবেঃ ১৬ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ প্রপার্টি ডিলারদের দিনটি লাভদায়ক বলা যায়। আপনার ফাঁকা পরেথাকা দোকান বা ঘর ভাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কেউ আজ আবার যানবাহন উপহার হিসেবে পেতে চলেছেন। আজ জাতিকাদের গৃহস্থালী কাজ কর্মেও চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে টু-লেট দেখতে বেড় হতে পারেন। আজ মায়ের আশীর্বাদ লাভের যোগ রয়েছে। গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ আমদানি রপ্তাণীকারকগন ভালো কোনো সংবাদ পেতে পারেন। ছোট ভাই বোনের পড়াশোনার প্রতি নজর দিলে মন্দ হবে না। কোন ভাই এর বখাটেপনার জন্য নিন্দিত হতে পারেন। সতর্ক থাকুন। আজ আপনার সকল প্রকার যোগা যোগ শুভ। খেলোয়াড় হয়ে থাকলে আজ আপনার সাহস বৃদ্ধি পাবে। যানবাহনের চালকদের আজ সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো দূর্ঘটনার সম্মূখীন হতে পারেন।

মিথুন (২২ মে – ২১ জুন)
আজ আপনি অবশ্যই কোনো আপ্যায়নের দাওয়াত পেতে পারেন। কারো দ্বারা উত্তম বস্ত্র লাভের সুযোগ রয়েছে। আজ বস্ত্র ও খাদ্য ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করার সুযোগ পাবেন। কথাবার্তায় সংযত হলে অনেক কাজ হাসিল করতে সক্ষম হবেন। দিন শেষে ভালো কিছু অর্থ হাতে আসতে পারে। আজ চাকরীজীবিদের বাড়তি আয়ের সুযোগ এসে যাবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ আপনার গ্রহ তুঙ্গে থাকবে। কাজ কর্মে অগ্রগতি হবে। আটকে থাকা কাজ অনায়াশে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অবিভাহিতদের বিয়ের যোগ প্রবল। বহুদিন ধরে প্রেম করছেন অথচ বিয়ে করার সাহস হচ্ছে না, আজ আপনার সাহস দেখে বিরোধিরাও দূরে পালাবে। কোথাও নৌভ্রমনের সুযোগ পেয়ে যাবেন। দুশ্চিন্তা অবসাদ দূর হয়ে যাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
হঠাৎ করেই যানবাহনের পিছনে কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। বিদেশ যাত্রার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেয়ে যাবেন। যাত্রাকালে সতর্ক থাকবেন। আজ আইনজীবীদের দিনটি ভালো যাবে। এমন কোনো পরিস্থিতির সম্মূখীন হতে পারেন, যার জন্য জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট হবার সম্ভাবনা। অনৈতিক সম্পর্ক আজ এড়িয়ে চল্লে ভালো করবেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার বকেয়া টাকা আদায়ের প্রচেষ্টা জোড়দার করুন। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বড় ভাইয়ের সহায়তায় কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আজ কোনো বন্ধুর বাসায় আড্ডা দিতে পারেন। অনেকদিন পর মানসিক অস্থিরতার অবসান আশা করা যায়। দূর থেকে কোনো ভালো সংবাদে মন ভালো হয়ে উঠবে। চাকরীজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ তুলারাশির জাতক জাতিকাদের কর্মউন্নতির যোগ রয়েছে। জনসংযোগ কাজ কর্ম শুভ। কোনো নতুন কর্মস্থল থেকে ভালো অফার পেয়ে যেতে পারেন। বেসরকারী চাকরিতে কিছু বাধা বিপত্তি দেখা দিলেও তাতে আপনার গতি কমবে না। সৌখিন দ্রব্যাদির ব্যবসায় যেমন ভালো করবেন তেমনি গৃহের জন্য কোনো নতুন আসবাব ক্রয় করার যোগ রয়েছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ হঠাৎ করেই ভাগ্য সু-প্রসন্ন হতে পারে। পুরোন প্রেম ফিরে আসবে। কোনো বিপরিত লিঙ্গের দ্বারা ভাগ্য উন্নতি ঘটতে পারে। আজ কোনো কামেল ব্যক্তির কাছে যেতে পারেন। তবে মনে রাখতে হবে ভন্ড বা প্রতারক থেকে সাবধান থাকুন। জীবিকার জন্য যারা বিদেশে যাবার চেষ্টা করছেন তাদের মনস্কামনা পূরণ হতে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ আপনার আর্থিক সংকটের কারনে হঠাৎ ঋণ করতে হতে পারে। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলুন। কোনো প্রকার দূর্ঘটনা বা অস্ত্রপচারের আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাশ হবার কথা। কাজে অবসাদ ক্লান্তি দেখা দেবে। বারবার কাজে ভুল হতে থাকবে। নিজের ওপর পচন্ড রাগ হবে। কারো সাথে অকারনে বিবাদে জড়িয়ে পড়বার ভয় রয়েছে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজ আপনার বাড়তি কিছু সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। আপনিই পারেন নতুন কোনো অলাভজনক ব্যবসায় হাত দিয়ে তাকে লাভবান করতে। আপনার দক্ষতা ও যোগ্যতার দ্বারা ব্যবসাকে সফল করতে পারবেন। আজ দম্পতিদের দাম্পত্য সুখ-সম্প্রিতি বৃদ্ধি পাবে। জীবন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে পারবেন। কোন আত্মীয়র বাড়ী বেড়াতে যেতে হবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ অধিনস্ত কর্মকর্তা কর্মচারীদের কাছে ভালো ব্যবহার আশা না করাই ভালো। শত্র“তার সম্মূখীন হতে হবে। অনেক কাজে জটিলতা তৈরী হতে পারে। উচ্চ পদস্ত কর্মকর্তাদের জন্য দিনটি মোটেও অনুকূল নয়। আজ প্রশাসনিক কাজকর্মে বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। আজ অহেতুক ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ শিক্ষার্থী ও শিক্ষানবিশদের দিনটি ভালো যাবে। চারু ও কারু বিভাগে আপনার সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখাতে সক্ষম হবেন। সন্তানের কোনো সাফল্যে খুবই আনন্দিত হবেন। আপনার প্রখর মেধা ও উপস্থিত বুদ্ধির জন্য কোনো মিশনে সফলতা পেতে পারেন। হৃদয়ঘটিত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন,ভুল বুঝাবুঝির শিকাড় হয়ে যাবেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G