নেপালে গির্জায় বিস্ফোরণে তিন পুলিশ আহত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৯:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nepalনেপালের দক্ষিণাঞ্চলীয় ঝাপা জেলায় গত রাতে এবং আজ সকালে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণগুলো ঘটেছে দামাক, খাজুরগাছি এবং সুরুঙ্গার কয়েকটি গির্জার সামনে।এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়েছে। সূত্রঃ বিবিসি

বিস্ফোরণের পর এসব জায়গায় হিন্দু মোর্চা নেপাল নামে একটি সংগঠনের লিফলেট পাওয়া গেছে।

নেপালের সাংবিধানিক পরিষদ দেশটিকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

বেশ কয়েকটি হিন্দু সংগঠন দাবি করে আসছে যে, নেপালকে হিন্দু রাষ্ট্রের মর্যাদা দিতে হবে, যেমনটি ২০০৭ সাল পূর্ববর্তী রাজতন্ত্রের আমলে নেপাল ‘বিশ্বের একমাত্র হিন্দু রাজত্বের’ মর্যাদা পেত।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G