সুদানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত শতাধিক

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৯:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Sudanদক্ষিণ সুদানে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে শতাধিক লোক নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে বুধবার এ ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়ানো একটি তেলের গাড়ি থেকে তেল সংগ্রহের জন্য লোকজন ভিড় করলে ওই বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ জন লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় তথ্যমন্ত্রী চার্লস কিসাগনা।

কিসাগনা বলেন, ‘পুড়ে যাওয়া লোকদের চিকিৎসার জন্য আমাদের যথেষ্ট সুযোগ-সুবিধা নেই। তাই আহতদের মনে হয় বাঁচানো যাবে না।’
তেলের গাড়িটি রাজধানী জুবা থেকে পশ্চিম ইকুয়াটোরিয়ায় যাচ্ছিল বলে জানান তিনি।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি বুধবার বলেছেন, ‘সংঘর্ষের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। এটি একটি দুর্ঘটনা মাত্র।’

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G