৭টি পয়েন্ট বন্ধ করে দিল ক্রোয়েশিয়া

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৯:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

পয়েন্টসার্বিয়া সীমান্তের সাতটি পয়েন্ট বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। সার্বিয়া থেকে আগত শরণার্থীদের চাপ সামলাতে না পেরে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব-এর সরকার বলেছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরণার্থী গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। অনাকাঙ্খিত অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা নামানোর জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার।

যে সব অভিবাসী ইতোমধ্যেই ক্রোয়েশিয়ায় আছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য তাদেরকেও আবেদন করতে হবে বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G