আজ কেমন যাবেঃ ১৯ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
এগিয়ে যেতে হবে সুচিন্তিতভাবে। মনে রাখবেন পতনের পরই উত্থান। শারীরিক কোনো বৈশিষ্ট্যের কারণে আলোচিত হতে পারেন। রাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কোনো চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারলে উন্নতি আসবে। অর্থভাগ্য শুভ।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
নিজের কাজের প্রতি যত্নবান হতে হবে। দূরে থাকুন তৃতীয়পক্ষীয় মানুষের কাছ থেকে, যারা মধ্যস্বত্বভোগী। কর্মক্ষেত্রে নেতিবাচক কোনো মনোভাবকে প্রশ্রয় দিয়েছেন তো মরেছেন। অর্থভাগ্য মন্দ।
মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুনের জাতক জাতিকার জন্যে দিনটি শুভ। আজ সবখানেই সম্মান পাবেন। সুতরাং বলাই যাচ্ছে, প্রেমযোগ আজ অসাধারণ। দারুণ এক চা-সন্ধ্যার জন্যে অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। আর্ঞিক লেনদেন শুভ।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
ভালোবাসার মানুষের জন্যে বুকে কোনো সন্দেহ পোষণ করে থাকলে বিদায় করে দিন। সন্দেহকে, মানুষটিকে নয়। আপাতত বেকারত্বের বন্ধ্যা সময় পার হতে থাকলেও ধৈর্য রাখুন। শিগগিরই কেটে যাবে বন্ধ্যাত্ব। অর্থভাগ্য স্বাভাবিক। কর্মক্ষেত্রে নতুন কাজের সন্ধান পাবেন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দ্রুত নিজেকে সরিয়ে নিন আসন্ন কোন কাজ থেকে। যে কাজটি অর্থ বিনিয়োগ ছাড়াই করতে চাইছিলেন। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ্গ দিতে হতে পারে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোনো ঘটনা।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
গুরুস্থানীয় কারো উপদেশ আজ সরাসরি কাজে লেগে যাবে। দূরত্ব কমে আসবে অভিমান জমে থাকা প্রেমে। স্বাস্থ্যে সম্পূর্ণ সুস্থতা থাকবে সারাটা দিনজুড়ে। বিদেশ যাত্রা শুভ। পরিবারের লোকের সঙ্গে যেকোন বড় বিষয়ে একমতে পৌঁছবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এর মাধ্যমেই হয়তো কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবেই।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ঠাণ্ডা মাথায় নিজের সঙ্গে বোঝাপড়া করে নিন। পরিবারের আর্থিক সঙ্কট আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুদের ধারের অর্থ আজ হয়তো ফেরত দিয়ে দিতে পারবেন। আজকের দিনের শুরুটা হবে দৌড়ের মাধ্যমে, রাতের দিকে পাবেন সম্পূর্ণ স্বস্তি।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন ব্যবসা মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সৃজনশীল কাজে স্বীকৃতি পাবেন। বৃশ্চিকের সৌভাগ্যের মুকুটে নতুন পালক যুক্ত করতে পারে বিপরীত লিঙ্গের ঘনিষ্ট বন্ধুদের কেউ। দূরের যাত্রা শুভ। কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবে। অর্থের প্রতি কোনো কারণে দুর্বার আকর্ষণ জন্ম নিতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে। তবে আজ বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্কতা বজায় রাখুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনের মধ্যভাগে ব্যবসায়িদের আয় রোজগার বাড়বে। অফিসে কাজের প্রচণ্ড চাপ বাড়বে। এছাড়া অফিসে উল্লেখযোগ্য কিছু নেই। দাম্পত্য জীবন অভাব অনটনহীন ভালোই কাটবে। জাতকদের কারো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেষরাতে বিয়ে গড়ালে বৃষ্টির কবলে পড়তে পারেন।
প্রতিক্ষণ/এডি/এনজে


















