তুরস্কের উপকূলে আরেক শিশুর লাশ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

lashতুরস্কের  উপকূলে আবারো চার বছর বয়সী এক সিরীয় শিশুর লাশ পাওয়া গেছে। এর আগে আয়লান কুর্দি নামে এক সিরীয়ান শিশুর লাশ তুরস্কের উপকূলে ভেসে ওঠে। সমুদ্রের পাড়ের বালুতে আয়লানের মুখ থুবরে পড়ে থাকার একটি ছবি সারা বিশ্বে তোলপাড় তোলে। গোটা বিশ্বকে নাড়া দিয়ে যায় ঐ শিশু।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাতোলিয়া জানায়, ঐ ঘটনার পর শুক্রবার এই সিরীয় মেয়ে শিশুটির লাশ পাওয়া গেলো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে একটি মেয়ে শিশুর মরদেহ ভেসে ওঠে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায় নি।

তুরস্কের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, বেশ কয়েকজন শরণার্থী নিয়ে একটি নৌকা গ্রিসের উপকূলে যাওয়ার সময় ডুবে যায়। তাদের বাহিনী ডুবন্ত নৌকার ১৪ জনকে বাঁচাতে সক্ষম হয়। বেঁচে যাওয়া ১৪ জনের ৮ জনই শিশু। কোস্টগার্ড বাহিনী ধারণা করছে, উপকূলে ভেসে আসা শিশুটি ঐ ডুবে যাওয়া নৌকার যাত্রী হতে পারে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G