আহমেদকে মাইক্রোসফটের উপহার

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ahmed-microsoftআলোচিত মুসলিম বালক আহমেদকে মাইক্রোসফট এবার চমকে দিয়েছে একগাদা প্রযুক্তি পণ্য উপহার দিয়ে। গতকাল মাইক্রোসফট তার কাছে এই উপহারের প্যাকেজ পৌঁছে দেয়।

এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন ডালাস কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক আলিয়া সেলিম।

মাইক্রোসফটের দেওয়া উপহারের তালিকায় আছে সারফেস প্রো ৩ ট্যাব, মাইক্রোসফট ব্যান্ড, অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, থ্রিডি প্রিন্টার সহ আরও অনেক কিছু।

প্রসঙ্গত উল্লেখ্য, নিজের তৈরি ঘড়ি নিয়ে স্কুলে যাওয়ার পর সেটিকে বোমা মনে করে আহমেদকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে আসল ঘটনা জানতে পেরে পুলিশ তাকে মুক্তি দেয়।

তবে তাকে গ্রেফতারের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার কর্মের প্রশংসা করেন এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

শুধু ওবামাই নন, ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ থেকে শুরু করে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠান থেকেও তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। আর সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো মাইক্রোসফট।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G