আজ কেমন যাবেঃ ২২ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১২:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ পূর্বাহ্ণ

rashi folআজ ২২ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৪
প্রেমিক-প্রেমিকার মধ্যে গোপনীয়তা ডেকে আনতে পারে নতুন সমস্যা। পরিবারের সঙ্গে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। যাত্রাযোগ শুভ। জাতিকাদের নিকটাত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
আজ ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। তবে প্রেম নিয়ে জটিলতা বাড়বে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। যাত্রাযোগ শুভ। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা। প্রেমযোগ নেই।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
দিনের মধ্যভাগে আর্থিক লাভের খবর আসবে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখলে সফলতা পাবেন। প্রেমযোগ আছে। প্রেমের প্রস্তাব দিতে হলে এগিয়ে যেতে পারেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা ঘটতে পারে। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। যাত্রাযোগ দুপুরের আগে পর্যন্ত শুভ। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ সাফল্য নিয়ে আসবে। প্রেমযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় ব্যস্ত হয়ে পড়তে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমস্যা থেকে মুক্তি পাবেন। যোগাযোগ বাড়বে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেম নিয়ে কিছু চিন্তা আপনাকে বিব্রত করতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্র ও পরিবারে আপনাকে কোনো কারণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতে পারে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। প্রেমযোগ বাধাযুক্ত। আজকের দিনটি নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। জাতিকাদের পরিবারে গুরুদায়িত্ব নিতে হতে পারে। যাত্রাযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা : ৫
পোশাক ব্যবসার সঙ্গে যুক্তদের বিশেষ লাভের যোগ আছে। কর্মক্ষেত্রের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। প্রেমযোগ আছে, তবে তা প্রচেস্টার অভাবে ক্ষীণ। জাতিকারা শুভ কাজে দেরি করবেন না। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা: ৪
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিতর্ক, ঝগড়ার সৃষ্টি হতে পারে। ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। যাত্রাযোগ শুভ। জাতিকারা নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। প্রেমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১০
আজকের দিনে কার্যকরী যোগাযোগ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। দম্পতিরা পরস্পরের সঙ্গে সময় কাটালে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। প্রেমযোগ শুভ। পৈত্রিক সম্পত্তির বিষয়ে জাতিকারা বিশেষ সতর্ক হোন। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩
আজকের দিনে তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। আঘাত ও রক্তপাতের সম্ভাবনা আছে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সামান্য হলেও কমবে। যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। প্রেমযোগ নেই।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪
দিনের মধ্যভাগে ব্যস্ততা শুরু হতে পারে। পরিচিতের মাধ্যমে নতুন ব্যবসার সম্ভাবনা তৈরির যোগ। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। জাতিকারা নিকোত্মীয়ের সমালোচনার শিকার হতে পারেন। জাতিকাদের মন আজকের দিনে থাকবে কিছুটা অবসাদগ্রস্ত। যাত্রাযোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ৬
আপনার ভালো কাজের প্রচেষ্টা কেউ কেউ ভালোভাবে নেবে না। গুপ্ত চক্রান্ত যোগ স্পষ্ট। যাত্রাযোগে বাধা আছে। জাতিকারা গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। পারিবারিক মনোমালিন্য মিটে যাবে। প্রেমযোগ শুভ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G