আজ কেমন যাবেঃ ২৫ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ২৫ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করার সুযোগ পেয়ে যাবেন। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আজ সৌখিন দ্রব্যের ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যকার সকল রাগ অনুরাগের অবসান আশা করা যায়। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চলতে পারে। কোথাও বেড়াতে যাবার সুযোগ পেয়ে যাবেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষের জাতক জাতিকাদের ঠান্ডাজনিত পীড়া থেকে সতর্ক হতে হবে। আজ আপনার গোপন শত্রুরা তৎপর হয়ে উঠবে। কোনো কাজ নিয়ে অধিনস্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। সহকর্মীদের কারো সাহায্য পাবার সম্ভাবনা রয়েছে। আপনার রাগ জেদ নিয়ন্ত্রনে রাখতে পারলে আজ সফলতার মুখ দেখতে পারবেন। মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ আপনার সৃজনশীল প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। শিল্পী ও নৃত্য শিল্পীদের জন্য দিনটি অনুকূল। প্রেম ও রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবার সম্ভাবনা। আজ কাউকে মনের কথা বলতে চাইলে তা নির্দ্ধিদায় বলে ফেলুন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সুখবর আসতে পারে। আজ বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সুফল আশা করা যায়।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে পারে। আপনার ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত ঝামেলার অবসান হবার সম্ভাবনা রয়েছে। কাজে আশানুরূপ উন্নতি হব। বাড়িতে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। আপনার যানবাহনের স্বপ্ন পূরনের সুযোগ পেয়ে যাবেন। কোনো প্রতিবেশির সমস্যায় জড়িয়ে যাবার আশঙ্কা রয়েছে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো অর্ডার আসতে পারে। বৈদেশিক লেনদেনে সুফল আশা করা যায়। দূর থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। ছোট ভাইয়ের চাকরীর তদবিরে ব্যস্ত থাকতে পারেন। আজ জুয়েলারী ব্যবসায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। কবি সাহিত্যিকরা ভালো ফল পাবেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার অনাদায়ি টাকা আদায়ের চেষ্টা জোড়দার করুন। কাউকে কোনো কমিটমেন্ট দেয়ার পূর্বে সতর্ক থাকুন। আর্থিক সংকটের সাময়িক সমাধান হবার যোগ রয়েছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে না। বরং অতিরিক্ত ব্যয়ের কারনে সঞ্চয়ে হাত পড়তে পারে। আপনার গৃহে আজ বহু কুটম্বর আগমন হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আটকে থাকা কাজকর্মের জটিলতা কেটে যাবে। নতুন কোনো ব্যবসায় মননিবেশ করতে পারেন। শিক্ষক ও গবেষকদের ভালো লাভের আশা করা যায়। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। যৌথ ব্যবসায় ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি চাকরীজীবী হন তাহলে আজ আপনার কর্মস্থলে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
হঠাৎ করেই বিদেশ যাবার পরিকল্পনা বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে। কর্মসংক্রান্ত কারনে দূরে কোথাও যেতে পারেন। ব্যয় বৃদ্ধির কারনে দুশ্চিন্তায় ভুগবেন। কিন্তু কোনো উপায় খুজে পাবেন না। হোটেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা দেখা যায়। দুর দেশ থেকে স্বজনদের দেশে প্রত্যাবর্তনের যোগ প্রবল।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ আপনার আর্থিক ঝামেলাগুলির সমাধান হতে পারে। কাজে হঠাৎ নতুন কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। কোনো বন্ধুর সাথে একত্রে কোনো কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার অগ্রগতি আশা করা যায়। আজ বড় ভাই বোনের কাছ থেকে কিছু টাকা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ সরকারী চাকরীজীবীরা খুবই ব্যস্ত থাকবেন। সকাল থেকেই কোন না কোনো কাজে ছুটোছুটি করতে হতে পারে। দিনের শেষে বেসরকারী চাকরীজীবীরা কোনো সুসংবাদ পেতে পারেন। আজ পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। হঠাৎ করেই পিতাকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ উচ্চশিক্ষায় কোন বাধা বিপত্তি দেখা দেবে। শিক্ষার্থীরা কোনো কারনে পেরেশানির মধ্যে থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবার সুযোগ পেয়ে যাবেন। আপনার ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিদেশগমনের প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মানসিক চাপ বৃদ্ধি পাবে। আইনগত জটিলতায় কষ্ট পাবেন। ব্যাংক ঋণ পাশ হবার সম্ভাবনা রয়েছে। কারো অসুস্থতার সংবাদে মুষঢ়ে পরতে পারেন। আজ রাগ জেদ ভুলে ঈস্বরের চিন্তা ও মৃত্যু চিন্তায় ব্যস্ত থাকবেন। আজ আপনার কোন কাজেই অগ্রগতি হবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন।
প্রতিক্ষণ/এডি/এফজে
























