আজ কেমন যাবেঃ ২৭ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ২৭ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি ভালো যাবে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিশেষ সুবিধা পাবেন। বেসরকারী চাকরীজীবীদের কাজের চাপ অশ্বাবাভিক বৃদ্ধি পাবে। বীমা ও ঔষধ বিক্রয় কর্মীরা আজ লাভবান হবেন। আপনার আর্থিক অবস্থা ভালো যাবে না। ঋণ করতে হতে পারে। যাত্রা পথে সাবধান থাকবেন। অপ্রয়োজনে কোনো ঝুঁকি নেবেন না।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চলতে পারে। বয়স্কদের বিয়ের যোগ দেখা যায়। আজ রড,সিমেন্ট, ইট পাথর ও যন্ত্রপাতির ব্যবসায় ভালো লাভ হতে পারে। বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হবার আশঙ্কা। অংশিদারী ব্যবসায় নতুন কোনো অর্ডার পাবার যোগ রয়েছে। ব্যবসা নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে পারেন।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ঠান্ডা জনিত সমস্যা, বাতের পীড়ায় কষ্ট পেতে পারেন। আজ বয়স্ক কর্মচারীর কারনে কিছু ঝামেলায় পড়তে পারেন। আপনার কর্মস্থলে কোনো সহকর্মীর শত্র“তার শিকাড় হবার যোগ রয়েছে। দিনের শেষে কোনো কারনে রাগ জেদ বৃদ্ধি পাবে। বেসরকারী চাকুরেদের কর্মহানী হবার আশঙ্কা রয়েছে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ আপনার প্রেম ও রোমান্স মোটেও ভালো নয়। অহেতুক প্রেমিক প্রেমিকার মাঝে দ্বন্দ, ভুলবুঝাবুঝি দেখা দিতে পারে। আজ চারুকলার শিক্ষার্থী ও প্রকৌশলীদের দিনটি ভালো যাবে। আপনার আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। কোনো অনাকাঙ্খিত কারনে আজ শিল্পীদের প্রত্যাশা ব্যহত হবে। আজ সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পেটের পীড়া দেখা দিতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার ভূমি স্থাবর ফ্লাট সংক্রান্ত জটিলতার অবসান আশা করা যায়। গৃহে কোনো সামাজিক অনষ্ঠানের আয়োজন করতে পারেন। আপনার আত্মীয় স্বজনদের সাথে চলতে থাকা বিরোধের সমাধান হয়ে যাবে।মনে রাখতে হবে যে আজ মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পরবে। শ্বাসকষ্টে ভুগতে পারে। কোনো আত্মীয়র সাথে আজ বিরোধ শুভ নয়।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার ব্যবসা বানিজ্যে নতুন কোনো যোগাযোগ হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হতে পারে। আজ গার্মেন্টস ব্যবসায় ভালো কোনো অর্ডার আশার যোগ রয়েছে। দেখা যাবে আমদানী রপ্তাণী কারকগন আজ ভালো কোনো কাজে ব্যস্থ থাকতে পারেন। ছোট ভাই বোনের বিয়ে সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা প্রচুর।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আর্থিক সঙ্কটের অবসান হবার কোনো সম্ভাবনা নেই । বরং শনির কারনে এবারের ঈদে আর্থিক টানাপোড়ন লেগে থাকবে। রত্ন ও জুয়েলারি ব্যবসায়ীরা আজ আশানুরূপ বেচাকেনা করতে পারবেন না। বরং বাকির খাতা আরো দীর্ঘ হবে। আজ হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। আজ শ্যালক শ্যালিকার জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। প্রচুর ঝামেলার মধ্যে থাকবেন। আজ কাজ কর্মে বাধা বিপত্তি ও অবসাদের সম্মূখীন হতে হবে। কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে। সতর্ক থাকবেন। জীবন সাথীর শরীর ভালো যাবে না। বিবাহ যোগ্য দের বিয়ের কথাবর্তায় কোনো বাধা, ঝামেলা, কোনো ভাঙ্গানি পড়তে পারে। আজ ব্যবসায়ীরা বাধা বিপত্তির মোকাবেলায় ব্যস্ত থাকবেন। কর্ম হানির যোগ প্রবল।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ বিদেশে যাবার পথে বাধা বিপত্তির শিকাড় হতে পারেন। অফিশিয়াল ট্যুরেও বহু ঝামেলা হবার যোগ রয়েছে। আজ আপনার বাড়ীর উদ্দেশ্যে যাত্রা না করাই ভালো। পথে বহু ভোগান্তির সম্মূখীন হতে হবে। আজ শরীর স্বাস্থ্যগত কারনে অধিক ব্যয় হবার আশঙ্কা রয়েছে। প্রিয়জনদের কেউ অসুস্থ্য হয়ে পড়বে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ ব্যবসায়ীরা ব্যবসায় আশানুরূপ টাকা নাও পেতে পারেন। তবে টাকা আদায়ের তাগাদা অব্যহত রাখুন। যে পরিমান লাভ ব্যবসায় আশা করবেন তা পূরন নাও হতে পারে। বড় ভাই বোনের কাজে বাধা বিপত্তি দেখা দেবে। অহেতুক তাদের বকা খেতে হতে পারে। কোনো রাজনৈতিক বন্ধুর দ্বারা উপকৃত হবার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ চাকরীবদলের আশঙ্কা রয়েছে। আপনি নতুন কোনো কর্মস্থল থেকে ভালো সুযোগসুবিধা পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। রাজনৈতিক কর্মকান্ডে কিছু জটিলতা ও বাধা দেখা দেবে। আজ চাকরীতে পদস্ত কর্মকর্তা কর্মচারীর কাজের ঝামেলা বাড়তে থাকবে। কোনো অনাকাঙ্খিত বদনামের ভাগিদার হবার আশঙ্কা।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনের শেষে আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। আজ সারা দিন ভাগ্য আপনার সহায় নাও হতে পারে। সকল কাজ কর্মে বাধা বিপত্তি , ঝামেলা দেখা দেবে। আজ উচ্চ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সংক্রান্ত জটিলতায় পড়বেন। বিদেশ গামীদের ফ্লাইট সংক্রান্ত ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ বিদেশ থেকে কোনো হতাশাজনক সংবাদ আসতে পারে।
প্রতিক্ষণ/এডি/এফজে



















