আজ কেমন যাবেঃ ২৮ সেপ্টেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ২৮ সেপ্টেম্বর, ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আলোচনায় জ্ঞাতি-পড়শির সঙ্গে সম্পত্তি সমস্যার সমাধান। বহু বঞ্চনার পরে কর্মস্থলে সুসংবাদের আশা। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কুটুম্বিতা নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ। একাধিক সদুপায়ে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি। বিষয়সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা হতে পারে।
মিথুন (২২ মে – ২১ জুন)
মাত্রাতিরিক্ত ক্রোধ স্বজনমহলে বিড়ম্বনা ডেকে আনতে পারে। জাঁকজমকের জন্য সঞ্চয়ে বাধা। সুস্থ থাকার তাগিদেই উত্তেজনা প্রশমনের প্রয়োজন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
সহকর্মীদের পাশে দাঁড়িয়ে সমস্যা মেটালেও স্বীকৃতি অধরাই। অতিরিক্ত পরিশ্রম পেড়ে ফেলতে পারে। আত্মীয়বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আমদানি-রফতানি ব্যবসা সূত্রে লাভ। দানধ্যানের জোরে প্রতিপত্তি বৃদ্ধি। স্নায়বিক দুর্বলতায় মানসিক অশান্তি ও কাজকর্মে বাধা।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বহু জটিলতার মধ্য দিয়ে কর্মোন্নতির ইঙ্গিত। কোনও আত্মীয়ের কূট চালে সংসারে অশান্তি। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মানসিক শক্তির জোরে বিপদ থেকে উদ্ধার। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ নিম্নগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ঈর্ষাকাতর সহকর্মীদের পাশা উল্টে দিয়ে অগ্রগতি। সাংস্কৃতিক জগতে বিশেষ সাফল্যের যোগ। পিঠের ব্যথায় কাজে ব্যাঘাত।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মস্থলে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আলোচনায় শত্রুর সঙ্গে সমঝোতা হতে পারে। শরীর নিয়ে বিশেষ সমস্যা না-থাকলেও মানসিক চাপে অস্থিরতা বাড়বে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কোনও হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে। চারুকলায় নৈপুণ্যের বিশেষ স্বীকৃতি। অগ্রজসম কারও সঙ্গে দূরত্ব বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ যোগাযোগ কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা। কর্ম পরিবর্তনের সুযোগ ও অর্থনৈতিক উন্নতির সূচনা। বাতজ বেদনা ভোগাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ভুল বোঝাবুঝির জেরে প্রেমপ্রণয়ে জটিলতা বাড়তে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। বেফাঁস মন্তব্যে কর্মস্থলে বিড়ম্বনা বাড়তে পারে।
প্রতিক্ষণ/এডি/এফজে



















