কাল মেডিকেলে ভর্তিচ্ছুদের সমাবেশ

প্রকাশঃ অক্টোবর ১, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

drসাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিলের দাবিতে শুক্রবার শাহবাগে দুপুর ৩টায় ছাত্র, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নিয়ে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র সুমন হোসেন বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেন।

সুমন হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে এ ধরনের কর্মসূচি প্রতিনিয়ত দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় দাঙ্গা পুলিশ।

আন্দোলনকারীরা সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এ সময় ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলাফল বাতিল করে আবারও পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G