বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে নিহত ১৫

প্রকাশঃ অক্টোবর ২, ২০১৫ সময়ঃ ৮:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

usaমার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের একটি কমিউনিটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঐ বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অরিগনের রোজবার্গ শহরের আম্পকুয়া কমিউনিটি কলেজে এ ঘটনা ঘটে। ডগলাস কাউন্টির কমিশনার বার্তা সংস্থা সিএনএনকে জানান, গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের মতো। সিএনএন জানায়, আহতদের মধ্যে অন্তত একজন নারী।

পোর্টল্যান্ড অরগনিয়ান নামের স্থানীয় একটি পত্রিকা জানায়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কলেজে গুলিবর্ষণের খবর পায় পুলিশ।

কলেজটি পোর্টল্যান্ড থেকে ২৮১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়ালেখা করে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G