সিডনিতে গোলাগুলিতে নিহত ২

প্রকাশঃ অক্টোবর ২, ২০১৫ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

sydneঅস্ট্রেলিয়ার সিডনিতে নিউ সাউথ ওয়েলসের প্যারামাটায় রাজ্য পুলিশের সদরদপ্তরের সামনে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে ।

বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে এই গোলাগুলি হয়। এক ব্যক্তিকে গুলি করতে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তা তার অস্ত্র ব্যবহার করেন। এ সময় পুলিশ কর্মকর্তা ও হামলাকারীর মধ্যে গুলি বিনিময় হয়। এতে হামলাকারী নিহত হন।

নিহত দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তদন্তকারী দল তদন্ত শুরু করেছে।

বিজয় ডানটু নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি যিনি পুলিশ ভবনের পাশের ভবনে থাকেন, তিনি এবিসি নিউজকে জানিয়েছেন, তিনি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। ডানটু আরো বলেছেন, আমি বাড়িতে কাজ করছিলাম। শব্দ শুনে প্রথমে আমি মনে করেছিলাম, টায়ার ফেঁটেছে। কিন্তু এরপরই আরো দুটি শব্দ শুনি, যা গুলি ছোড়ার শব্দ।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G