আজ কেমন যাবেঃ ০৩ অক্টোবর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ০৩ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীল ভালো থাকবে না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ধরনের আইনী ঝামেলা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। সাংগঠনিক কাজে সহযোগিতা পাবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্ম পরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নের উদ্যোগ সফল হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ধর্মীয় কাজকর্মে উত্সাহ বোধ করবেন। কোনো ভালো লোকের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আজ আপনার নামে কোনো অপবাদ হতে পারে। কোন শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। সাময়িক কোনো ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। মাতুলদের কারো সাথে কোনো ঝামেলা হতে পারে। দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে গ্রহণ করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার জন্য সময় অনুকূল থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। স্থাবর সম্পত্তি কেনার ইচ্ছা বাস্তবায়ন হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শৈশব কৈশোরের সুখ স্মৃতি মনে পড়ে স্মৃতিকাতর হতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বেহাত হওয়া কোনো সম্পত্তির দখল পাওয়ার চেষ্টা সফল হতে পারে। আত্মীয় স্বজনের সাথে সময় আনন্দে কাটতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। মাথা ব্যথা বা দাঁতের কোনো সমস্যা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের যোগ্যতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যোগ্যতার যথাযথ মূল্যায়ন হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কল্পনা প্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
প্রতিক্ষণ/এডি/এফজে



















