আজ কেমন যাবেঃ ০৮ অক্টোবর

প্রকাশঃ অক্টোবর ৮, ২০১৫ সময়ঃ ৮:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ ০৮ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সকাল থেকেই পারিবারিক কোনো কারনে উদ্বিগ্ন থাকতে পারেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। কোনো আত্মীয়র সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার সম্ভাবনা প্রবল। বিকালের দিকে বিদ্যার্থীরা ভালো করতে পারবেন। শিল্পী ও অভিনয় শিল্পীদের বিকালে কোনো অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। প্রেমে অনাবিল আনন্দ লাভ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
ছোট খাটো কোনো কারনে আপনার ব্যবসায়ীক যোগাযোগ ব্যহত হতে পারে। ভাই-বোনের চাকরী লাভের সংবাদ পেয়ে যেতে পারেন। বিকালে বাড়ীতে বহু অতিথি সমাগম হবার যোগ রয়েছে। আজ যানবাহন ও ভূমি স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের কোনো প্রত্যাশিত সংবাদ লাভের সম্ভাবনা প্রচুর।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার পাওনা টাকা আদায়ের জন্য সকাল সকালই তাগাদা দিন। ব্যবসা বানিজ্যে সকালের দিকেই কেনা কাটা শুভ। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো লাভের যোগ আছে। বিকালের দিকে ছোট ভাই বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে। সন্ধার পরে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সকল প্রকার যোগাযোগে লাভবান হবেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ প্রয়োজনীয় কাজগুলি দুপরের মধ্যেই সেরে নিন। আইন সংক্রান্ত কাজ কর্মে অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। বিকালের দিকে কিছু বকেয়া টাকা আদায় হতে পারে। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন। বস্ত্র ব্যবসায়ীরা দুপরের পরে ভালো বেচাকেনা করতে পারবেন।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সকালের দিকে ব্যয়বৃদ্ধি কিছুটা দুশ্চিন্তায় ফেলে দেবে। আপনার আর্থিক অনটনের কারনে হতাশ হয়ে পড়তে পারেন। বিদেশ থেকে কিছু আর্থিক সাহায্য পাবার সম্ভাবনা রয়েছে। আজ ট্রান্সপোর্টে কর্মরতদের দিনটি ভালো যাবে। বিকালের দিকে আপনার কাছে কোনো নতুন সুযোগ আসতে পারে। মানসিক অস্থিরতা কমে গিয়ে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
চাকরীজীবীরা ভালো আয় করতে পারবেন। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। আপনার আর্থিক অবস্থার কিছু উন্নতি হতে পারে। বড় ভাই-বোনের সহায়তায় ব্যবসায় কোন ভালো সুযোগ পেয়ে যাবেন। বিকালে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ চাকরীপ্রত্যাশীদের মনবাঞ্ছা পূরণের সুযোগ রয়েছে। সরকারী চাকরীজীবীদের বদলীর সম্ভাবনা প্রবল। আপনার সামাজিক কাজ কর্মে সম্মানীত হবেন। বিকালে ব্যবসায়ীরা ভালো লাভের সুযোগ পেয়ে যাবেন। কোনো বন্ধুর সহায়তায় আপনার বকেয়া টাকা আদায় হতে পারে। বিকালে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাধা বিপত্তি থাকা সত্বেও আপনার বিদেশ গমনের যোগ রয়েছে। আজ কোনো ক্ষমতাধর ব্যক্তির সাহায্য পেতে পারেন। দুপরের পরে চাকরী প্রত্যাশীরা ভালো সংবাদ পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। ব্যবসায় ভালো বেচাকেনা করতে পারবেন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ প্রশসনিক কর্মকর্তাদের কাজ কর্মে উন্নতি হবার সম্ভাবনা প্রবল। কারো আবার পছন্দনিয় স্থানে বদলী হবার সম্ভাবনা প্রবল। ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার বিদেশ যাত্রার প্রচেষ্টা বিকালের পরে ফলপ্রসু হতে চলেছে। উচ্চ শিক্ষার্থীদের বিদেশে যাবার সু সংবাদ আশা করা ভুল হবে না।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ ব্যবসায় যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারো সাথে বিবাদে না জড়ানোই ভালো। বিকালের দিকে কিছু জটিলতার আশঙ্কা প্রবল। কারো দ্বারা প্রতারিত হতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি দুপরের পরে বেশী যতœ নিন। আজ বিকালে দাম্পত্য কলহ বিবাদ এড়িয়ে চলুন। জীবন সাথীকে কোনো অবস্থাতেই বেশী রাগানো চলবে না।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ চাকরীজীবীরা সহকর্মীদের সাহায্য আশা করতে পারেন। অধিনস্ত কর্মচারীদের দ্বারা উপকৃত হতে পারেন। দুপর পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। বিকালে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। প্রপার্টি ডিলারদের ভালো ব্যবসার সুযোগ রয়েছে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ বিদ্যার্থীদের পরীক্ষা ভালো হবার সম্ভাবনা। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যস্থ থাকতে পারেন। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি মিশ্রসম্ভাবনার। কাউকে নতুন করে ভালো লাগার সম্ভাবনা প্রবল। দুপরের পরে শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আপনার মূল্যবান দ্রব্যদী চুরি হবার আশঙ্কা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G