আজ কেমন যাবেঃ ১২ অক্টোবর

প্রকাশঃ অক্টোবর ১২, ২০১৫ সময়ঃ ৮:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ ১২ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সাত সকালে কোনো এক অজানা সুর আপনার ঘুম ভাঙাবে। হয়তো লক্ষ্মীঘাটের সেই সন্যাসীনী আজ সোজা আপনার বাড়িতে এসে হাজির হবে। বহু ক্রোশ দূরের সে বাণী সমৃদ্ধ সুর বাজবে তার কণ্ঠে। বোঝা দায় সু না কু এর লক্ষণ। প্রেমময়তার আচ্ছন্ন আরও গভীর হবে কিছু না ভেবেই। অর্থকড়ি ঝনঝন আওয়াজ তুলবে। এ আওয়াজ পকেট থেকে বের হওয়ার না ঢোকার তা আগে নিশ্চিত হোন। দূরযাত্রা শুভ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
ছোট ছোট পাওয়া গ্রাস করতে পারে বড় পাওয়াকে। তাই ছোট ব্যপারে আশাহত হয়ে মন খারাপ করার কিছু নেই। বড় কিছু পেয়ে যাবেন অতিদ্রুত। দিনের মধ্যভাগে পাবেন আশ্চর্য হওার মতো কোনো বস্তুর দেখা। প্রেমকাতর মন নিয়ে ঘুরে বেড়ানোর দিন শেষ। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)
ভালোই বুঝে নিয়েছেন, দুইয়ে দুইয়ে চার। দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করুন। সব চোখবোজাদের দল এসে ভিড় করবে আশেপাশে। প্রিয়দর্শীনী চোখ দুটো বড্ড বেয়াড়া হয়ে উঠবে হঠাৎ। ধার দিতে হবে কিন্তু নিজেও পড়ে যেতে পারেন দেনায়। সবার মন যোগানোর দায়িত্ব আপনার নয়, ভালোটাকেই প্রাধান্য দিন শুধু।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আচরণের বিশুদ্ধতা আপনাকে সম্মানিত করতে পারে। চূড়ান্ত অবসন্নতা থেকে পেয়ে যাবেন মুক্তির আনন্দ। ব্যবসায় বিনিয়োগ শুভ। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যাযক শ্রেণির কারো সঙ্গে পরিচয়ে আপনার সমস্যার জট খুলবে। প্রেমে আওলা বাতাসের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দুই হাত সমান না হলে খেলা জমে না, আজ তেমনি কাউকে পেয়ে যাবেন। এমন কেউ জুটবে তার চোখের নির্লজ্জ ললুপতা আপনার অসহ্য হবে। মনে রাখবেন আপনি খেলার ময়দানে। কোনো ভালো খারাপের অনুভূতিকে নয় প্রাধান্য দিন সৎ থেকে জেতার প্রতি। কর্মক্ষেত্রে বসের খুব সান্নিধ্য জুটে যাবে। রোমান্স অপেক্ষা করছে শতভাগ।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগুবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থভাগ্য শুভ। মনের মানুষের কাছে আজ প্রশংসা পাবেন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কাজের ফাঁকে নিজেকে দেখার সময় নেই। অন্যের কথায় কিছুটা টনক নড়েছে আজ। ভালোবাসা মনের মাঝে বাসা বাধতে চাচ্ছে, ভেবে দেখতে পারেন। শেয়ার বাজারে বহুদিন চোখ মেখে দেখা হয় না, আজ দেখা উচিৎ। বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কাজে মনোনিবেশ করতে হতে পারে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অতিরিক্ত ফোনে কথা বলা কমাতে হবে। কারো সঙ্গে নৈতিকতার বিষয়ে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কাওকে ক্ষতি করার মতলব থাকলে বাদ দিতে হবে। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
এমন এক ভক্তের পাল্লায় পড়েছেন যার কণ্ঠে আপনার গালিও গান হয়ে যাচ্ছে। আপনি যা করছেন তাই তার আরাধ্য। ফেলে আসা অনেক মুহূর্ত আপনাকে বেশ ভাবাচ্ছে। শিক্ষার্থীদের কেউ উচ্চশিক্ষার সুযোগ পাবে। ব্যাবসায় বিনিয়োগ মোটামুটি নিশ্চিত। পারিবারিক শান্তি বজায় থাকবে, সঙ্গে পরশীদের আন্তরিকতা বাড়বে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনাকে দেখে যার এতো জ্বালা সে আসবেই জ্বালাতে। কিন্তু তার দেহে খড়ের আগুন নাকি কুল কাঠের তা আপনাকেই খুঁজে নিতে হবে। অর্থকড়ি ভালো- তার ঝাঁঝ সহ্য করতে পারলে, নচেৎ অন্য। পরিবারের প্রধানের ভূমিকা পালন করতে হবে বিশেষ ভাবে। আজ একটু ছেলেমানুষী পেয়ে বসতে পারে। সবমিলে দিনের অধিকাংশ সময় ভালো যাবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দিনের কাজ দিনের মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন। আপনাকে কেউ পুতুলের মতো সাজিয়ে রেখে আপনার ওপর অবিচার করছে। আরেকটু সবুর করুন তারপর মাঠে নেমে যান। কাউকে আর তখন পাত্তা দিতে হবে না। সামনেই আপনার হাতে কিছু অর্থ আসছে খরচ করে ফেলবেন না, অচিরেই তা কাজে লেগে যাবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কি হচ্ছে, কেন, কার জন্য- এতো কিছু না জানলেও দিন পার হবে। তবে আপনার ঝুলিতে যা জুটবে তা দেখে নিজের চোখই ছানাবড়া হবার যোগাড়। তাই পরের ওপর আর ভরসা নয় নিজেই কিছু করুন। আজ অপরের সম্মান দিয়ে নিজে সম্মানিত হবেন দ্বিগুন। আশেপাশেই শত্রুর ঘোরাফেরা, সাবধান থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G