বাতিল হতে পারে কাদের সিদ্দিকীর মনোনয়ন

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

kaderঋণখেলাপির দায়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) মনোনয়নপত্র বাতিল হতে পারে।

সোমবার রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি উল্লেখ করে উপনিরর্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা তাজুল ইসলামকে ফ্যাক্সযোগে চিঠি পাঠিয়েছে ব্যাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো।

তাজুল ইসলাম জানান, ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণখেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলী সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর উপরই বর্তায়।

তাজুল ইসলাম আরো জানান, নির্বাচনী আইন অনুযায়ী, ঋণখেলাপি হওয়ায় কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ধরনের ঋণখেলাপির দায়ে অভিযুক্ত কোনো প্রার্থীর মনোনয়নপত্রই এর আগে টেকেনি। তারপরও আরো ভালোভাবে যাচাই-বাছাই করে আজ মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G