বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

BNP-Officeএবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে টিপু শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানিয়েছেন, তাইফুল ইসলাম টিপু রুটিন মাফিক মঙ্গলবার সকালেও দফতরে আসেন। সকাল ১০টার দিকে নিজ দফতরে তিনি ছাত্রদল নেতা শাহাদতের সঙ্গে কথা বলছিলেন। এর প্রায় আধ ঘণ্টা পর কেন্দ্রীয় কার্যালয়ে ৫/৬ জন যুবক প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। এতে শাহাদতের শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। টিপুও গুরুতর আহত হয়েছেন। তবে হামলাকারীদের চেনা সম্ভব হয়নি।

এ সম্পর্কে জানতে চাইলে দলের দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বলেন, বিষয়টি শুনতে পেরেছি। তবে কাউকে চেনা যায়নি। তবে এই হামলা পূর্বপরিকল্পিত ছিল।

এর আগে গত ১৪ জুন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G