আজ কেমন যাবেঃ ১৪ অক্টোবর
প্রতিক্ষণ ডেস্ক
আজ ১৪ অক্টোবর , ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ??জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
জ্ঞান আহরণের জন্য এর মধ্যেই অনেক বই শেষ করে ফেলছেন। কিন্তু ভাই মেষ ঘরের দরজাটা একবার খুলুন আর চেয়ে দেখুন সামনের খোলা অবারিত মাঠ। খুলে যাবে জ্ঞানের দরজা। আজ কর্মক্ষেত্রে চঞ্চলতা পেয়ে বসবে, কিন্তু কাজের পূর্ণতা পাবে ধীর গতিতে। ক্যারিয়ার নিয়ে নতুন কিছু ভাবছেন, একটা সুন্দর আইডিয়া চলে আসবে মাথায়। এখন শুধু কাজে ফলানোর অপেক্ষা।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কুম্ভ রাশির কোন একজন নারীর সঙ্গে আজ আপনার মনমালিণ্য বাধতে পারে। আজ সব অনুসন্ধানের রাস্তা আপনার জন্য খুলে যাবে। আজ এমন এক রাস্তা পেয়ে যাবেন যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে সখ্যতা গড়ে উঠবে। পারিবারিক কলহের অবসান ঘটবে, উন্নতি ঘটবে সম্পর্কের। বন্ধুদের নিয়ে গড়ে তোলা সংঘের নেতৃস্থানীয় কাজের দায়িত্ব আপনাকেই বইতে হবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার কোনো বন্ধু দূরদেশ থেকে ফেনের মাধ্যমে যোগাযোগ করবে। অনেকদিন পর বন্ধুকে পেয়ে নিজেকে খুব খুশি লাগবে। আর্থিক অচলাবস্থা কেটে উঠবে। নতুন কোনো কাজের প্লান ঘুর ঘুর করবে মাথায়। একটু কষ্ট করলেই সাফল্য নিশ্চিত। আজকের দিনে আপনার জন্য দূরযাত্রা পরিহার করাই উত্তম। পাওনা অর্থ ফেরত পাবেন। দিনের শুরুর মতোই শেষটাও যাবে চমক দিয়ে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ কম্পিউটারের নতুন কোনো প্রোগ্রামে আপনাকে পেয়ে বসবে। প্রথমে বেশ জটিল মনে হলেও পরে তা সহজেই ধরা দেবে। বন্ধুদের কারো সঙ্গে সামান্য বিষয়েও মতবিরোধ বাধতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম মনে বইবে শান্তি। ভাইবোনদের কারো সফলতায় আজ বিশেষভাবে খুশি থাকবেন। বেকারদের কারো জন্য আজ খুশির খবর অপেক্ষা করছে। প্রেমবান্ধব দিনটি পার করবেন, কিন্তু সবই লাগবে ঘোর…
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ আপনি অনাকাঙ্ক্ষিতভাবে নতুন একটি বন্ধুত্বে জড়িয়ে যাবেন। সামাজিক কোনো অনুষ্ঠান সূত্রে পরিচয় মিলতে পারে বন্ধুর সঙ্গে। আজ মনের মধ্যে বারবার উতালপাতাল করবে একটি বিষয়, তার উত্তর পাবেন সন্ধ্যা নাগাদ। জমি সংক্রান্ত বিবাদের সমাধান হয়েও ঝুলে থাকবে একটুখানি। প্রিয় মানুষের সান্নিধ্যের আশা আজ আপনাকে ব্যাকুল করে তুলবে। লজ্জা না পেয়ে মনের কথা তাকে খুলে বলুন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ কোনো মিটিং এ যোগদানের জন্য আপনাকে ব্যতিব্যস্ত থাকতে হবে। অফিসের কাজে বসবাসের শহর থেকে বাইরে কোথাও যেতে হতে পরে। পরিবারের সদস্যদের কারো প্রয়োজনে সময় দেয়াটা আজ আপনার জন্য অনেক বেশি কষ্টের হবে। আচমকা কারো কাছ থেকে উপহার পেয়ে যাবেন। দিন শেষে কোনো শুভ সংবাদে মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজের ক্যারিয়ার নিয়ে খুব বেশি দৌড়ের ওপর আছেন। প্রশংসা যা আছে তাতে আপনার পেট ভরছে না, চাই আরও বেশি। কেনই বা হবে না, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বসের তাগিদ আরও ভালো কিছু করতে হবে। তাই তো আপনার প্রাণ ওষ্ঠাগত। প্রিয় মানুষের কাছে আজ বিশেষ প্রণোদনা পাবেন। নিজেকে তার কাছে ছোট করে আরও বেশি মজা পাবেন। অর্থভাগ্য আজ কলকল করে হাসবে। মনের লুকানো বাসনা আজ মুক্তির বাতাসে ভাসবে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
যদিও আপনি নিজেকে একজন প্রয়োজনীয় মানুষ ভাবছেন, কিন্তু সভায় উপস্থিত নতুন আগন্তুকের কাছে ঐচ্ছিক মনে হতে পারে। তার দৃষ্টি আকর্ষণে ব্যস্ত হয়েও খুব বেশি লাভ করতে পারবেন না। আজ অর্থভাগ্য স্থির হয়ে থাকবে। চিত্রশিল্পীদের কেউ আজ কাজের বিশেষ মূল্যায়ণ পাবেন। জীবনের অনেকটা বছর পার হয়ে গেলেও আজ কোনো বিষয়ে হাতেখড়ি হবে আপনার। দিনের শেষভাগে পুষিয়ে নেবেন পুরো দিনের হিসেব।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
একটানা কাজে আজ সামান্য একঘেঁয়ে অনুভূতি কাজ করতে পারে। কারো সামান্য অবহেলাও আজ আপনার সহ্য হবে না। সবার কাছ থেকে সাড়া চাইবেন যতটা আপনার প্রাপ্য। চাওয়া আর পাওয়ায় কিছুটা গড়মিল আপনাকে আজ ভাবিয়ে তুলবে। নিজেকে শান্তনা দেয়ার মানসিকতা গড়ে তুলুন, তাহলে আর কোনো কষ্ট থাকবে না। বেকারদের কারো বিদেশ থেকে ডাক আসতে পারে, মিলে যেতে পারে সুবর্ণ সুযোগ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি বিজ্ঞানী নন, তবু বিজ্ঞের মতো কোনো কিছুর তত্ত্ব ঘাটতে ব্যস্ত হয়ে যাবেন। যেকোনো কিছুর হিসেব মেলাতে গিয়ে হিমশিম খাবেন কিন্তু শেষপর্যন্ত তার হিসেব মিলে যাবে। অর্থভাগ্য শুভ। ব্ন্ধুদের পাল্লায় পড়ে কনকনে শীতের রাতে পিকনিক করতে হতে পারে। বেকারদের কারো আজ চাকরির সন্ধান মিলবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার জন্য বেশ খুশির দিন। কুম্ভের যারা খেলয়াড় আছেন, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। নতুন প্রেমিকাদের জন্য রয়েছে কোনো চাঞ্চল্যকর খবর। আজ বাড়ির পাশে কারো সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। তাই সাবধান থাকুন আগে থেকেই। অর্থভাগ্য কোনদিকে যাবে তা নির্ভর করবে আপনার সময়জ্ঞানের ওপর। দূরযাত্রায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার মনের জিদ খুব বেশি মাত্রায় শক্ত। কোনো কিছুতেই সহজে টলে যাওয়া আপনার স্বভাব নয়। আজ বিজ্ঞের মতো কাজ করবে আপনার ব্রেণ। নিজের কাছে আপনি সবচেয়ে বেশি জবাবদিহিতা করতে পছন্দ করেন। আজ কাছের কোনো ব্যক্তি কুশলাদি জিজ্ঞেস করলেও আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বিনিয়োগে মুনাফা নিশ্চিত। বিদেশ ভ্রমণের জন্য ডাক আসতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/এনজে


















