তাবেলার মরদেহ হস্তান্তর

প্রকাশঃ অক্টোবর ১৪, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

tab-400x208বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইতালীয় দূতাবাসের দুজন কর্মকর্তা ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী মো. আবু শামা মরদেহটি তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির একজন কর্মকর্তা ও গুলশান থানার এসআই সাব্বির রহমান এবং এসআই আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এসআই সাব্বির রহমান জানান, মরদেহটি বুঝে নিতে ইতালি দূতাবাসের দুজন কর্মকর্তা বুধবার সকালে ঢামেকে আসেন। তারা হলেন- জিবালি ভ্যানি চিয়ানি ও বেনিল পাওলো নাটারু।

হোম বাউন্ড নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরদেহটি ইতালি পাঠানোর ব্যবস্থা করেছেন দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে বুধবার সকালে তাবেলা সিজারের মরদেহ নিতে হোম বাউন্ডের একটি অ্যাম্বুলেন্স পৌঁছে ঢামেক হাসপাতালে।

মরদেহ নিতে আসা হোম বাউন্ডের ইনচার্জ ফিলিপ জানান, মরদেহ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে তাদের কার্যালয়ে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাজ শেষে আজ বুধবার রাতে ইতালির উদ্দেশ্যে রওনা হবেন।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G