পার্বত্য চট্টগ্রামে কাজ বর্জনের কর্মসূচি

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Kormochuchi Birotiপার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে আজ কাজ থেকে বিরত থাকার কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সরকারের সঙ্গে অসহযোগ কর্মসূচীর অংশ হিসেবে তারা আজ কর্ম বর্জন করছেন।

এ কারণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে সরকারি-বেসরকারি অফিসে কর্মরত ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে কাজে যোগ না দিতে আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় চুক্তি বাস্তবায়নের দাবিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ১৯৯৭ সালে বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি সই হয়।চুক্তির ১৭ বছর পরেও চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায়, গত বছরের নভেম্বর মাসে এক সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির নেতারা সরকারকে পাঁচ মাসের সময়-সীমা বেধে দিয়েছিল। এরপর তারা শুরু করে অসহযোগ আন্দোলন।

পার্বত্য জনসংহতি সমিতির প্রধান দাবিগুলোর মধ্যে পার্বত্য আঞ্চলিক পরিষদ পূর্ণাঙ্গ কার্যকর করা, সামরিক বাহিনীর ক্যাম্প পুরোপুরি প্রত্যাহার করে নেয়া অন্যতম ।সমিতির নেতা সন্তু লারমার অভিযোগ, চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। কোনও একটি অংশ পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরি করতে চাইছে।

অন্যদিকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, জনসংহতি সমিতিই পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরির জন্য দায়ী।এর আগে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জনসংহতি সমিতি। স্থানীয় বাঙ্গালিরা এ ধরনের কর্মসূচিতে সাড়া না দিলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন এসব কর্মসূচি পালন করে থাকেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G