ধর্ষণের অভিযোগ স্বীকার করলেন পরিমল

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

porimolআলোচিত ধর্ষক ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধর আত্মপক্ষ শুনানিতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ  ধর্ষক পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে আসা অভিযোগ পড়ে শোনান। পরবর্তীতে বিচারক আসামিকে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করেন। এতে আসামি পরিমল নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন।

 

উল্লেখ্য, ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করে শিক্ষক পরিমল। ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুনও ধর্ষণ করে। পরে ২০১১ সালের ৬ জুলাই পরিমল জয়ধরকে কেরানীগঞ্জের পরিমলের স্ত্রীর বড় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G