সংকট সমাধানে সিপিবির ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

cpbচলমান রাজনৈতিক সংকট আগামী ৭ দিনের মধ্যে সমাধান না করলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার বিকেলে সবার জন্য বাসযোগ্য ঢাকার দাবিতে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, দুই বড় দলের রাজনৈতিক উচ্চাভিলাসীতায় মানুষ পুড়ে মরছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আজ মানবতা গুমরে কাঁদে।

তারা বলেন, রাস্তায় মানুষ পোড়ানোর দায় বিএনপি নেত্রী খালেদা জিয়া এড়াতে পারেন না। মানুষ গণতন্ত্রের নামে এসব বর্বরতা দেখতে চায় না।

সরকারের মন্ত্রী-এমপিদের ঘোষণা অনুযায়ী ৭ দিনের মধ্যে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান সিপিবির নেতারা।

সমাবেশ থেকে নিরাপদ ও বাসযোগ্য ঢাকার দাবিতে সিটি কর্পোরেশন নির্বাচন, শাটলট্রেন ও গণপরিহন চালু, বাড়িভাড়া আইন কঠোরভাবে প্রয়োগ, নদী ও খাল দখল মুক্ত করাসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।

বক্তরা বলেন, খালেদা-হাসিনার ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ আজ বলি হচ্ছে। তাদের ক্ষমতা দখলের রাজনীতির জন্য দিনের পর দিন হরতাল হতে পারে। কিন্তু নিরাপদ ও বাসযোগ্য ঢাকা নগরীর জন্য কেন আমরা লাখো মানুষ রাস্তায় নামবো না।

আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- সিপিবির সভাপতি  মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, মাকছুদা আক্তার লাইলী, কাবেরী গায়েন, সৈয়দ আবু জাফর আলী, আব্দুল কাদের, আসাদুজ্জামান মাসুম,আবিদ হোসেন, আহসান হাবিব লাভলু বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রক্তিম

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G