বিমানবন্দরে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক!

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৭:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২শ’ ১০ গ্রাম স্বর্ণ উদ্ধারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ (প্রিভেনটিভ দল)। আটককৃতের নাম হরপ্রিত সিং (২৯)।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে থাইল্যান্ড এয়ারওয়েজের একটি বিমানে শাহজালালে অবতরণের পর তল্লাশিকালে স্বর্ণসহ আটক হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার(এসি) শহীদুজ্জামান সরকার। তিনি জানান, আটক ওই ভারতীয় নাগরিক থাই এয়ারওয়েজের একটি বিমানে (পিজি-৭৪৫) শাহজালালে অবতরণ করেন।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। এসময় তার জুতার ভেতর থেকে ১ কেজি ২শ’ ১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G