বিএনপি-জামায়াতকে দুষলেন হানিফ

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Hanifপুরান ঢাকার হোসেনি দালান এলাকায় বোমা হামলায় বিএনপি-জামায়াতকে দুষলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত এ ধরনের বোমা হামলায় মদদ দিতে পারে মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় বোমা হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাই এই বোমা হামলা করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বাংলাদেশে প্রগতিশীল মানুষের ওপর ইতোপূর্বে একাত্তরের পরাজিত শক্তিরা একাধিকবার হামলা করেছে। এ নিয়ে আমরা শঙ্কিত নই। সরকারকে বিব্রত করার জন্য সাম্প্রতিক সময়ে দুইজন বিদেশিকে হত্যা করা হয়েছে। যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, তারাই বিদেশি নাগরিক হত্যা করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে।’

এ ধরনের ঘটনা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে যৌথ সভায় তিনি জেলহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G