মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

vice presidentপ্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার চক্রান্তের অভিযোগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত মাসে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন হজ শেষে বিমানবন্দর থেকে স্পিডবোটে করে রাজধানীতে ফিরছিলেন। ওই সময় তাঁর স্পিডবোট লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য বেঁচে যান ইয়ামিন। তবে আহত হন তার স্ত্রী ও এক নিরাপত্তা রক্ষী। ওই ঘটনায় ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র ইসমাইল আলি জানান, চীন থেকে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পর বিমানবন্দর থেকে আদিবকে গ্রেফতার করা হয়। তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G