ফ্রাইড রাইসের বিশ্বরেকর্ড বাতিল

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ১০:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

151026165114_china_yangzhou_fried_rice_world_record_640x360_unk_nocreditপৃথিবীর বিশালতম পাত্রে ফ্রাইড রাইস পরিবেশনের যে রেকর্ড করেছিল চীনের ইয়াংঝু শহর – তা মানুষকে না খাইয়ে শূকরকে খাওয়ানো হয়েছে, এই অভিযোগে তাদের বিশ্বরেকর্ড বাতিল ঘোষণা করা হয়েছে।

ইয়াংঝু শহরের লোকেরা এক বিশাল প্লেটে ৪ হাজার ১শ ৯২ কেজি ফ্রাইড রাইস পরিবেশন করে ওই রেকর্ড গড়েছিলেন। এর আগে ওই রেকর্ড ছিল তুরস্কের।

তবে বিশ্বকের্ডএর মালিক হয়ে তাদের সেই উল্লাস বেশীদিন স্থায়ী হয় নি। কারণ কিছু ছবি সংবাদ মাধ্যমে বেরোয় – যাতে দেখা যায় যে ওই ফ্রাইড রাইস আবর্জনার ট্রাকে তোলা হচ্ছে।

ইভেন্ট ম্যানেজাররা দাবি করেছিলেন যে ওই ফ্রাইড রাইস স্থানীয় ক্যান্টিনগুলোকে দেয়া হবে।

কিন্তু ইয়াংঝুর পর্যটন ব্যুরোর কর্মকর্তারা জানান ১৫০ কেজি খাবার অযোগ্য চাল শূকরের খামারে দিয়ে দেয়া হয়েয়ে।

এ খবর বেরুনোর পর ওই ফ্রাইড রাইস ‘মানুষকে খাওয়ানো হয়নি’ এ কারণ দেখিয়ে রেকর্ডটি বাতিল করে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গিনেসের কর্মকর্তা শ্যারন ইয়ং বলেন, এটা স্পষ্ট যে ওই ফ্রাইড রাইসের অন্তত ১৫০ কেজি চাল মানুষের খাবার যোগ্য ছিল না।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G