লন্ডনে খালেদার সমাবেশ স্থগিত

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র প্রতিক্ষণ ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সমাবেশের তারিখ বারবার পেছানোয় দলটির নেতাকর্মীদের মনোবলে তা নেতিবাচক প্রভাব ফেলছে। লন্ডনের বাঙালি কমিউনিটির সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে দেখা দিচ্ছে নানান প্রশ্ন। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়েও শংকায় পরেছে দলটির নেতাকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে লন্ডন বিএনপির এক নেতা প্রতিক্ষণ ডট কমকে বলেন, সামনের মাসের প্রথম সপ্তাহে ম্যাডামের দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন কিছুই বলা যাচ্ছে না তিনি কবে যাবেন কিংবা আদৌ যাবেন কিনা।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছেন খালেদা জিয়া। গত ৪০ দিন ধরে তিনি পুত্র, দুই পুত্রবধূ ও নাতনিদের নিয়ে সময় কাটাচ্ছেন এবং নিজের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান নিজে খালেদা জিয়ার দেখভাল করছেন আর তার চিকিৎসার তদারকি করছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G