অদ্ভূত মরিচ খাদক

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

articles.spokedark.tvspdimagesMzQBeerZaaSpecial_Article191015-Chinese-Chilli-KingChilli-King2-0555117377cad870ef2603aa5d8a170069486b93আমরা যেমন ভাত, মাছ, রুটি খাই, তিনি খান শুধু মরিচ। হ্যাঁ, দিন-রাত তার খাবার ওই একটাই- ‘মরিচ’।

কখনো মরিচের গুঁড়া, কখনো কাঁচা মরিচ, আবার কখনো সেদ্ধ মরিচ। প্রতিদিন আড়াই কিলো মরিচ না খেলে নাকি তার ঘুম-ই হয় না। এই ‘চিলি কিং’য়ের আসল নাম লি ইয়ংঝাই। বাড়ি চীনের হুনান প্রদেশে। নিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন আটটি ভিন্ন প্রজাতির মরিচ গাছ।

তিনি ২০০৯ সালে হুনান প্রদেশে এক মরিচ খাওয়া প্রতিযোগীতায় প্রথম হয়ে ‘চিলি কিং’ খেতাব পান। মজার কথা হলো, গত আট বছরে ‘চিলি কিং’য়ের কোনো ছোট-বড় রোগ হয়নি। ‘চিলি কিং’ মরিচ খেতে খেতেই সাংবাদিকদের বললেন, মরিচ ছাড়া আর তার কোনো খাবারই ভালো লাগে না।

images
‘চিলি কিং’য়ের ছেলে বলছে, বাবা এতো ঝাল খায় কী করে বুঝি না। তবে ‘চিলি কিং’ বলেন, আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। মরিচ খেতে পছন্দ করি তাই খাই। ডাক্তার বলেছে, আমি অন্য সবার মতোই স্বাভাবিক।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G