অবসরে শমসের মুবিন

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mubinরাজনীতি ও বিএনপির সব পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

বুধবার অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি চিঠি লেখেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

মবিন জানান, বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে মবিন বলেন, আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে রাজনীতি করার মতো অবস্থায় এখন আর নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে সরে গিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।

উল্লেখ্য, বিএনপির শীর্ষ নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মবিন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন তিনি। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান মবিন। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G