পরিত্যক্ত গ্রাম যখন পর্যটন কেন্দ্র

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

অর্থনীতি ডেস্ক

Nagoro-dolls89জাপানের একটি পরিত্যক্ত গ্রাম এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

জন্মহার কমে যাওয়া এবং কাজের খোঁজে তরুণেরা শহরে চলে যাবার কারণে জাপানের বহু গ্রাম এখন পরিত্যক্ত। নাগোরো ছিল এইরকমই একটি গ্রাম। এটি জাপানের শিকোকুতে(Shikoku) অবস্থিত।

কিন্ত শহর থেকে গ্রামে ফিরে নাগোরো’র চেহারাই পাল্টে দিয়েছেন সুকিমি আয়ানো নামের এক নারী। জনশুন্য গ্রামের মাঠে-ঘাটে-বিদ্যালয়ে রঙিন পুতুল ও কাকতাড়ুয়া বানিয়ে বসিয়ে দিয়েছেন তিনি। গ্রামটি এখন হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। জনমানব শূণ্য গ্রামটিতে এখন দেখা মেলে বাহারী রংয়ের পুতুলের। আর এই পুতুলই গ্রামটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। গ্রামটির আগে যে সমস্ত যায়গায় মানুষের আনাগোনা ছিল এখন সেখানে পুতুলের বিচরণ।

Nagoro-dolls8আর একারনে অনেকেই গ্রামটিকে পুতুলের উপত্যকা বলে ডেকে থাকে। আর এই পুতুলের উপত্যকা দেখার জন্য প্রতিদিন ভীড় করেন হাজারো উৎসুক জনতা।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G